ওমিক্রনের আতঙ্কের মাঝেই নয়া স্ট্রেন হাজির, পশ্চিম কাঁপাচ্ছে 'ডেলমিক্রন', জেনে নিন করোনার এই নতুন রূপ কেমন

ওমিক্রনের আতঙ্কের মাঝেই নয়া স্ট্রেন হাজির, পশ্চিম কাঁপাচ্ছে 'ডেলমিক্রন', জেনে নিন করোনার এই নতুন রূপ কেমন

ওমিক্রন আতঙ্ক জাঁকিয়ে বসেছে গোটা বিশ্বে এরই মধ্যে আবার হানা দিয়েছে করোনা ভাইরাসের আরেক ভ্যারিয়েন্ট। তার নাম ডেলমিক্রন। পশ্চিমের দেশ গুলিতে ছড়িয়ে পড়েছে এই ডেলমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গবেষকরা জানিয়েছেন ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সংমিশ্রণে রয়েছে এই ডেলমিক্রণ ভ্যারিয়েন্টে। ওমিক্রণের থেকেও দ্রুত ছড়ায় এর সংক্রমণ।

নতুন ভ্যারিেয়ন্ট ডেলমিক্রন

নতুন ভ্যারিেয়ন্ট ডেলমিক্রন

ওমিক্রনের এবার নতুন করোনা ভ্যারিয়েন্ট ডেলমিক্রন দেখা দিয়েছে বিশ্বের একাধিক দেশে। পশ্চিমের দেশগুলি নাকি এই ভ্যারিয়েন্টের সংক্রমণে কাঁপছে। ইউরোপ আমেরিকার একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। একাধিক দেশে সুনামির মত আছড়ে পড়েছে ডেলমিক্রনের সংক্রমণ। মহারাষ্ট্র টাস্কফোর্সের সদস্য ডাক্তার শশাঙ্ক যোশী এই নিয়ে সতর্ক করেছেন।

কী এই ডেলমিক্রন

কী এই ডেলমিক্রন

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেলমিক্রন। ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংমিশ্রনে তৈরি হয়েছে এই ভ্যারিয়েন্ট। কয়েক গুণবেশি সংক্রামক। ডেল্টার মারণ ক্ষমতা আর ওমিক্রন সংক্রমণ ক্ষমতা দুই রয়েছে এই ভ্যারিয়েন্টে এমনই দাবি করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর এই নিয়ে সতর্ক করেছেন বিশ্বের সব দেশগুলিকে। তিনি দাবি করেছেন ভ্যারিয়েন্ট যেমন আসুন টিকাকরণ দ্রুত করতে হবে সব দেশকে । তবেই মৃত্যর সংখ্যা কমানো যাবে। কাজেই ডেলমিক্রন মোকাবিলাতেও করোনা িটকাকরণেই বেশিজোর দিতে বলা হচ্ছে।

ওমিক্রন মোকাবিলায় তৎপরতা

ওমিক্রন মোকাবিলায় তৎপরতা

ডেল্টার ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন ভ্যারিয়েন্ট এসে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে যার সূচনা। দক্ষিণ আফ্রিকাতেই প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান মেলে। পরে সেটা ছড়িয়ে পড়েছে প্রায় ১০৬টি দেশে। ভারতেও ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ভারতে ২৩৪ জনের শরীরে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। ওমিক্রন মোকাবিলায় এখন থেকেই তৎপর হয়ে উঠেছে ভারত। একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

করোনা টিকাকরণে জোর

করোনা টিকাকরণে জোর

করোনা িটকা করণে জোর দিতে বলা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও করোনা টিকাকরণ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। ভারতে ইতিমধ্যেই ১০০ কোটির বেশি মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শেষ করার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণ করানোর কথা বলেছেন তিনি। এই নিয়ে রাজ্যগুলিকেও এই নিয়ে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+