কোভিডের পরবর্তী ভ্যারিয়েন্ট ওমিক্রনের থেকে বেশি ঝুঁকিপূর্ণ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কোভিডের পরবর্তী ভ্যারিয়েন্ট ওমিক্রনের থেকে বেশি ঝুঁকিপূর্ণ
করোনা নিয়ে কিছুতেই নিস্তার মিলছে না। ক্রমশই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রন আকারন্তের সংখ্যাও বাড়াচ্ছে। ভয় ধরাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার ভ্যারিয়েন্ট থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। কিন্তু তবুও বিজ্ঞানীরা সতর্ক করছেন। বর্তমান সময়ে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে তা পুরানো প্রজাতির থেকে বেশি মারাত্মক ও ঝুঁকিপূর্ণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

ডাঃ মারিয়া ভ্যান কেরখোভ কী জানালেন
একটি সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহামারি বিশেষজ্ঞ ডাঃ মারিয়া ভ্যান কেরখোভ জানান, করোনা এখনই শেষ নয়। ভবিষ্যতে করোনার যে প্রজাতিগুলি আসবে তা ওমিক্রন, ডেল্টার থেকেও মারাত্মক হবে। সেই সঙ্গে হবে বেশি ঝুঁকিপূর্ণও। তবে এখন এখন একটি বড় প্রশ্ন হল ভবিষ্যতে যে করোনার রূপগুলি আসবে তা বেশি না কম গুরুতর হবে? এটাই চিন্তা বাড়াচ্ছে।

মহামারি বিশেষজ্ঞ কী বললেন
পাশপাশি তিনি সতর্ক করে জানান, পরের কোভিডের রূপটি করোনার টিকার কম কার্যকরী হবে। আমরা ওমিক্রনের সময় দেখেছি যে নতুন প্রজাতিটি কম গুরুতর। বেশি অসুস্থতার সৃষ্টি করে না। হাসপাতালে মৃত্যুর সংখ্যাও অনেক কম ছিল। যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাঁদের সতক করেছেন তিনি। তাও সবাইকে ভ্যাকসিন ও বুস্টার ডোজ নিতে বলছেন ।

২০২০ সালের ডেল্টার উৎপত্তি
WHO জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর মাসে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয়েছিল। আর যখন থেকে বিশ্ববাসীর মধ্যে শুরু হয়েছিল উদ্বেগ। তখন জানা গিয়েছিল ডেল্টা আলফা ভ্যারিয়েন্টের থেকে ৫০ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়েছিল। SARS-CoV-২ এর মূল স্ট্রেন থেকে ৫০ শতাংশ থেকে বেশি সংক্রামক। যেটি আমরা করোনা ভাইরাস নামে জানি। যা বিশ্ববাসীর চিন্তা বাড়িয়েছিল।

কোন কোন জায়গায় ডেল্টার প্রভাব বেশি পড়েছিল
৬ মাস পর আবার এসেছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। যা প্রতিদিন উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী হয়েছে। লাগাম ছাড়া হয়েছে আক্রান্তের সংখ্যা। বেড়েছিল মৃত্যুর সংখ্যাও। এটি প্রজাতি বিশেষ করে যুক্তরাজ্য, ইসরায়েল, রাশিয়া, অস্ট্রেলিয়ায় বেশি আক্রান্তের সংখ্যা দেখা গেছে।

ওমিক্রন ডেল্টার থেকে বেশি সংক্রমিত
২০২১ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ পাওয়া গেচ্ছিল করোনার রূপ ওমিক্রনের। ডেল্টা প্রজাতির থেকে ওমিক্রন চারগুন বেশি সঙ্ক্রমকযোগ্য। যার জেরে আক্রান্ত হয়েছিল বহু মানুষ।

কেরখোভ কী বিষয়ে সতর্ক করলেন
কেরখোভ জানান, যদিও বিশ্ব আশা করছে যে কোভিড বাড়ার পরে দুর্বল হতে পারে। কিন্তু আমারা এটি বিশ্বাস করতে পারছি না। তাই সবাইকে করোনা বিধি মেনে সতর্ক থাকতে হবে।












Click it and Unblock the Notifications