করোনাভাইরাস: বাংলাদেশে গণপরিবহন বন্ধ থাকবে ১১ই এপ্রিল পর্যন্ত
২৪শে মার্চ থেকে বাংলাদেশে সব ধরণের যানবাহন, নৌযান ও বিমান চলাচল বন্ধ করে দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা আরো বাড়ানো হয়েছে।
বাংলাদেশে সব ধরনের গণপরিবহন আগামী ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার এই তথ্য জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, '' পরিবর্তিত পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ করছি।এ পর্যন্ত আপাতত বন্ধ রাখবেন, পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীতে জানা যাবে।''
তবে জরুরি সেবার জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এসব যানবাহনে মানুষ পরিবহন করা যাবে না বলেও তিনি জানান।
কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪শে মার্চ থেকে বাংলাদেশের সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। রেল, সড়ক, নৌপথের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলও।
যাত্রীবাহী যানবাহন বা নৌযান চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচল করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।















Click it and Unblock the Notifications