করোনাভাইরাস: বাংলাদেশে আরও পাঁচদিন বাড়ল লকডাউন

বাংলাদেশে চলমান লকডাউন ১০ই অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভার পর এই ঘোষণা দেয়া হয়।

Breaking
BBC
Breaking

বাংলাদেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের সময় আরও পাঁচদিন, অর্থাৎ ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকের পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

চলমান লকডাউনের মেয়াদ ছিল ৫ই অগাস্ট মধ্যরাত পর্যন্ত। এখন সেই লকডাউনের সময় ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হল।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মি: হক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১১ই অগাস্ট থেকে দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবে। সেই সময় থেকে শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলও করবে।

তিনি বলেছেন, ১১ই অগাস্টের পর বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ১৮ বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না।

তিনি উল্লেখ করেছেন, কেউ টিকা না নিয়ে বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

যে পাঁচটি কারণে ভেঙে পড়লো বাংলাদেশের 'লকডাউন'

লকডাউন থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞদের ১০টি সুপারিশ

কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে

নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে

নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?

বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন

Banner
BBC
Banner

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+