আমেরিকার মতো ভয়ঙ্কর করোনা পরিস্থিতির দিকে এগোচ্ছে ভারত, দাবি চিনা বিশেষজ্ঞের
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের চিহ্ন। এপর্যন্ত সেদেশে ৫০ হাজার জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর রয়েছে। এমন পরিস্থিতিতে, চিনের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যে মার্কিন মুলুকের মতোই ভারতের করোনা পরিস্থিতি এগোচ্ছে।

আমেরিকার ট্রেন্ড ভারতে
ভারতে যেভাবে করোনার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে, তাতে আতঙ্কের পরিমাণ আরও বাড়িয়ে দিলেন চিনের বিশেষজ্ঞ। তিনি বলেছেন, আমেরিকার ট্রেন্ডেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে ভারতের মোদী সরকারের পক্ষে।

কেন মার্কিন মুলুকের পরিস্থিতি আর ভারতের পরিস্থিতি একই?
চিনা বিশেষজ্ঞ জ্যাং ওয়েনহং-এর দাবি, মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি মোকাবিলায় এক একটি এলাকায় এক এক রকমের সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনগুলি কেউ কঠোর তো কেউ হালকাভাবে এই করোনা ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আর ভারতেও তাই। যার ফল বড়সড়ভাবে ভারতকে দিতে হতে পারে।

ভারতের কোন দিকটি আশার আলো জ্বালাতে পারে!
ভারতের কোভিড মোকাবিলায় ভবিষ্যতের কথা ভেবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভালো দিক বলে জানিয়েছেন চিনা বিশেষজ্ঞ। তিনি বলেন, প্রতিটি দেশকেই নিজের নিজের পরিস্থিতির বিচারে করোনা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত তাইই করেছে।

'চিনের মতো কিছু করতে পারবে না ভারত'
চিনা বিশেষজ্ঞের দাবি, চিন যেভাবে বিভিন্ন জায়গা লকডাউনে রেখেছে বা অস্ট্রেলিয়া যেমন বলেছে যে, যতদিন না পর্যন্ত করোনার প্রকোপ কমবে ততদিন লকডাউন চলবে ১০০ শতাংশ, তা করতে পারবে না ভারত। কারণ, ভারতে সেই ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই। তবে যেভাবে ভারত টেস্টিং বাড়িয়ে চলেছে তা এই করোনা যুদ্ধে ভারতকে সাফল্য এনে দিতে পারে বলে দাবি তাঁর।












Click it and Unblock the Notifications