চিন সম্পর্কে বিস্ফোরক তথ্যের দাবি মার্কিন গোয়েন্দা বিভাগের! করোনার আবহে ফের চাঞ্চল্য
চিন সম্পর্কে বিস্ফোরক তথ্যের দাবি মার্কিন গোয়েন্দা বিভাগের! করোনার আবহে ফের চাঞ্চল্য
ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চিনকে নিয়ে বড়সড় তদন্তে নামছে। উহান ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহের নজর ক্রমেই গভীর হচ্ছে। এমন পরিস্থিতিতে চিন সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল মার্কিন যুক্তরাষ্ট্র।

চিন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কী বলছে?
চিন সম্পর্কে একের পর এক তোপ দাগা শুরু করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্জা বিভাগ সিআইএর দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে চিন একাধিকভাবে প্রভাবিত করেছে করোনা নিয়ে। আর চিনের জন্যই হু করোনা ঘিরে আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করতে পারেনি।

চিনের হুমকি!
মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, চিন হুকে হুমকি দিয়েছিল। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু যদি করোনা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে , তাহলে হুয়ের প্রতি সমস্ত সাহায্য ও সমর্থন তুলে নেবে চিন।

উহান নিয়ে ট্রাম্পের বার্তা
বারবার একাধিক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চিনের উহান ল্যাবেই করোনার জন্ম । সেখান থেকেই বিশ্বে ছড়িয়েছে করোনা। উল্লেখ্য, করোনার জেরে যে সমস্ত দেশ সবচেয়ে বেশি আক্রান্ত সেই ১৮০ টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত রয়েছেন।

জার্মানির পর মার্কিন মুলুকের একই সুর!
এর আগে জার্মানির গোয়েন্দা বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের সুরেই একই বার্তা দিয়েছ। তারাও জানিয়েছিল যে চিনের মদতেই হু করোনা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেনি। যা ডিসেম্বরে করলেই সম্ভবত বিশ্বের এতগুলো প্রাণকে বাঁচানো যেত। সেই রিপোর্টে বলা হয়েছে, চিনের প্রেসিডেন্ট নিজে হুএর ঘোষণার বিষয়টিতে নাক গলিয়েছেন।

হু-এর দাবি
মার্কিন যুক্তরাষ্ট্র হু-এর দিকে নিজের যাবতীয় অনুদান বন্ধ রেখেছে। এদিকে, মার্কিন রিপোর্ট নিয়ে হু মুখ না খুললেও, জার্মানির দাবিকে কার্যত তারা নস্যাৎ করেছে। হু জানায় যে , তারা কোনও মতেই কোনও দেশের কথা শুনে করোনা নিয়ে সিদ্ধান্ত নেয়নি।












Click it and Unblock the Notifications