হাঁচি,কাশি নয়, করোনা ভাইরাস বায়ুবাহিত, হু-কে গাইডলাইন বদলাতে বললেন বিজ্ঞানীরা

হাঁচি,কাশি নয়, করোনা ভাইরাস বায়ুবাহিত, হু-কে গাইডলাইন বদলাতে বললেন বিজ্ঞানীরা

করোনা সংক্রমণ নিয়ে নতুন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। প্রায় ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী দাবি করেছেন করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। অর্থাৎ বায়ু বাহিত। বাতাসের মাধ্যমেই মানুষের শরীরে সংক্রামিত করে। আক্রান্ত রোগীর হাঁচি কাশি থেকে নয়। তাই হু-কে অবিলম্বে নিয়ম বদল করার জন্য চিঠি লিখে জানিয়েছেন তাঁরা।

 বায়ুবাহিত করোনা ভাইরাস

বায়ুবাহিত করোনা ভাইরাস

সংক্রামিত রোগীর হাঁিচ, কাশি নয়, করোনা ভাইরাস ছড়ায় বাতাসের মাধ্যমে। আক্রান্ত রোগী হাঁচি এবং কািশর মাধ্যমে যে ট্রপলেট বেরিয়ে আসে তাতে করোনা ভাইরাস বাতাসে মিশে যায়। সেখান থেকে একটি ঘরে থাকা সব ব্যক্তিকেই আক্রান্ত করার ক্ষমতা রাখে করোনা ভাইরাস। কারণ এটি বাতাসের মাধ্যমে ছড়ায়। এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা।

 হু-কে চিঠি

হু-কে চিঠি

করোনা ভাইরাস বায়ুবাহিত দাবি করে ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি লিখেছে। তাতে তারা জানিয়েছেন, করোনা ভাইরাস যেহেতু বায়ু বাহিত তাই তার থেকে বাঁচার উপায় পৃথক ভাবে তৈরি করতে হবে। কী পদ্ধতিতে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তার পরিবর্তিত নিয়ম এবং গাইডলাইন তৈরির অনুরোধ জানানো হয়েছে।

 হাঁচি-কাশি থেকে সংক্রমণ

হাঁচি-কাশি থেকে সংক্রমণ

প্রাথমিক ভাবে এতদিন জানানো হচ্ছে আক্রান্ত রোগীর আশপাশে যাঁরা রয়েছেন তাঁদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আক্রান্ত রোগীর হাঁচি, কাশির মাধ্যমে ই ছড়ায় করোনা ভাইরাস। সেকারণেই আক্রান্ত রোগীর থেকে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।

 নতুন দাবিতে বিপদ বৃদ্ধি

নতুন দাবিতে বিপদ বৃদ্ধি

কিন্তু করোনা ভাইরাস বায়ুবাহিত জানিয়ে যে দাবি করেছেন বিজ্ঞানীরা তাতে উদ্বেগ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ মানুষের শ্বাস প্রশ্বাসের মধ্যেই করোনা শরীরে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। তাই সংক্রমণ রুখতে হু-র গাইড লাইন নতুন করে বিবেচনা করা উচিত বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+