আরও ঘাতক হচ্ছে করোনা, চিন-রাশিয়া-নিউজিল্যান্ডে হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ

আরও ঘাতক হচ্ছে করোনা, চিন-রাশিয়া-নিউজিল্যান্ডে হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ

ফের করোনা ঝড় আছড়ে পড়তে চলেছে গোটা বিশ্বে। তার ইঙ্গিত মিলতে শুরু করেছে একাধিক দেশে। চিন, রাশিয়া, নিউজিল্যান্ডে নতুন করে বাড়তে শুরু করে দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিনের একাধিক শহরে ইতিমধ্যেই স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান। রাশিয়াতেও করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে। সামনেই আসছে ক্রিসমাস। কাজেই বাজারে ভিড় বাড়ছে। তার থেকেই নতুন করে সংক্রমণ বৃদ্ধি হতে শুরু করেছে বলে অনুমান।

আরও ঘাতক হচ্ছে করোনা, চিন-রাশিয়া-নিউজিল্যান্ডে হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ

২০১৯ সালে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা দিয়েছিল চিনে। সেই ভাইরাস মাহামারী আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ২০২১ সালের নভেম্বর মাস পড়লে করোনা সংক্রমণের সঙ্গে লড়াই ২ বছর পূর্ণ হবে। অর্থাৎ আবারও একটা বছরের দিকে আমরা পা রাখতে চলেছে যে সময় করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে লড়াই করতে হবে। গোটা বিশ্বে গত এক বছরে একাধিক করোনা ভ্যাকসিন এলেও করোনা সংক্রমণ থেকে পুরোপুরি মুক্তির পথ মেলেনি। উল্টে নিত্য নতুন ভ্যারিয়েন্ট আরও ঘাতক রূপ নিয়ে ফিরে ফিরে আসছে। কিছুতেই করোনা মুক্তির পথ দেখছে না গোটা বিশ্ব। দফায় দফায় লকডাউনে বিশ্বের সব দেশই প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঝে কয়েকটা মাস করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের সব দেশেই মোটের উপর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নভেম্বর মাস পড়ার আগেই কয়েকটি দেশে ফের বাড়তে শুরু করে দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিন, রাশিয়া এবং নিউজিল্যান্ডে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। চিনে হঠাৎ করে সংক্রমণ এতটাই বেড়েছে যে ল্যানঝউ প্রদেশে নতুন করে লকডাউন ঘোষণা করতে হয়েছে। রাশিয়া আবার অক্টোবর মাসের শেষ সপ্তাহে অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে দ্রুত বিশ্বের যে দেশ করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছিল সেই নিউজিল্যান্ডেও করোনা সংক্রমণ ১০০ ছাড়িয়ে গিয়েছে।

চিনের একাধিক শহরে হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। উড়ান বাতিল করা হয়েছে। হংকংয়েও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় নতুন করে করোনা বিধি কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন ফ্রি দেশ থেকে ফের হংকং সতর্ক হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এই নীতি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে এক সপ্তাহের অফিস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডেও করোনা বিধি কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। আমেরিকা সম্প্রতি একাধিক স্কুলে মাস্ক বিধি শিথিল করেছে। কিন্তু হত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার একাধিক শহরে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। এদিকে আবার ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টেন নতুন ধরনের হদিশ মিলেছে। সেই ধরন আরও বেশি ভয়ঙ্কর এবং ঘাতক বলে দাবি করেছেন গবেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+