বিশ্বে করোনা আক্রান্ত ২৪ লক্ষের কাছে, সুস্থ ৬ লক্ষের বেশি মানুষ
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াল নতুন করে ৪৩০৮৪ জনের শরীরে। গত সপ্তাহে সংখ্যাটা ছিল প্রায় ৪৭ হাজারের মতো।
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াল নতুন করে ৪৩০৮৪ জনের শরীরে। গত সপ্তাহে সংখ্যাটা ছিল প্রায় ৪৭ হাজারের মতো। গোটা বিশ্বে রবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত এই খবর মিলেছে। এদিন মৃত্যু হয়েছে ৩৬২৬ জনের। এদিনও সব থেকে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। সবমিলিয়ে সেখানে ৩৯৬৬০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যা ২,৩৭৩,৮৫০ জন
আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম ৫ টি দেশ হল আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি। এই পাঁচটি দেশে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৪২৭৩২, ১৯৫৯৪৪, ১৭৮৯৭২, ১৫২৫৭৮, ১৪৪৩৮৭।
আক্রান্তের নিরিখে চিনের স্থান এখন অষ্টম। তালিকায় চিনের আগে উঠে এসেছে তুর্কি। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৬৩০৬ জন।

মৃতের সংখ্যা ১৬৩৬৭৩
এদিনও মৃত্যুর সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে আমেরিকা। গত ২৪ ঘন্টায় সেখানে ৬৪৬ জনের মৃত্যু হয়েছে এরপরের সংখ্যাটা ব্রিটেনের। সেখানে ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। ইতালি, স্পেন, ফ্রান্স রয়েছে পরপর। তিন দেশে যথাক্রমে ৪৩৩, ৪১০ ও ৩৯৫ জনের মৃত্যু হয়েছে।

সুস্থ হয়েছেন ৬১২ ৪১৫ জন
সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন আক্রান্তদের একটা বড় অংশ। সেই সংখ্যায় সব থেকে বেশি জার্মানির । সেখানে ৮৮০০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এরপরেই সংখ্যার নিরিখে রয়েছে স্পেন, আমেরিকা, ইতালি। সংখ্যার নিরিখে যথাক্রমে ৭৭৩৫৭, ৬৮৬৫৮, ৪৭০৫৫ জন।

সব থেকে বেশি টেস্ট আমেরিকায়
এখনও পর্যন্ত সব থেকে বেশি টেস্ট করা হয়েছে আমেরিকায়। সংখ্যাটা প্রায় সাড়ে ৩৭ লক্ষের মতো। এরপরেই টেস্টের সংখ্যায় এগিয়ে রয়েছে জার্মানি, ইতালি।

চিনে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও
দিন দুয়েক আগেই চিন জানিয়েছে, করোনা ভাইরাসে তাদের দেশের মৃত্যুর সংখ্যার সঙ্গে আরও ১৩০০ সংখ্যা যোগ হবে। যাঁরা উহানেই মারা গিয়েছিলেন। এরপরেই ট্রাম্প ওই দাবি করেছেন। মৃতের সংখ্যার পরিবর্তনের জেরে চিনে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৬০০ জন।












Click it and Unblock the Notifications