করোনা ভাইরাসে সন্দেহভাজনদের রাখা হোটেল ভেঙে পড়ল চিনে! মৃত ৪, আহত ৪২

নতুন করে চিনে করোনা আক্রান্তদের মৃত্যুর খবর যেমন একদিকে উঠে আসছে, তেমনই
অন্যদিকে উঠতে শুরু করেছে চিনে হোটেল ভেঙে পড়ার খবর। করোনা আক্রান্তদের মধ্যে যাঁরা সন্দেহভাজন, তাঁদের যে হোটেলে রাখা হয়েছিল আলাদা করে, সেই হোটেল ভেঙে পড়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে, আটকে পড়াদের মধ্যে আহত ৪২ জনকে উদ্ধার করা গিয়েছে।

ধ্বংসস্তূপে আটকে ৭০ জন

ধ্বংসস্তূপে আটকে ৭০ জন

করোনা আক্রান্ত হয়েছেন সন্দেহে চিনে একটি হোটেলে আলাদা করে রাখা হচ্ছিল অসুস্থদের। আর সেই হোটেল আচমকা ভেঙে পড়ে সেখানে আটকে পড়েন ৭০ জন। ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। ফুজিয়ান প্রভিন্সের এই ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যে ৮ টা নাগাদ।

মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে

মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে

এদিকে, করোনা আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা চিনে লাফিয়ে বাড়ছে। নতুন করে সেখানে ২৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এছাড়াও সেখানে নতুন করে ৪৪ জনের দেহে এই ভাইরাস মিলেছে।

৯৫ টি দেশে ছড়িয়েছে ভাইরাস

৯৫ টি দেশে ছড়িয়েছে ভাইরাস

চিনের কাছেই থাকা ভূটানে এই রোগের প্রবেশ না ঘটলেও, বিশ্বের ৯৫ টি দেশ এই মুহূর্তে আক্রান্ত মারণ কোরনা ভাইরাসে। বিশ্বে প্রায় এক লাখের মতো মানুষ এই মুহূর্তে আক্রান্ত করোনা ভইারাসে।

মার্কিন মুলুকে হানা

মার্কিন মুলুকে হানা

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ৪০০ জনের দেহে পাওয়া গিয়েছে এই ভাইরাস । সেখানে ২ জনের মৃত্যু হতেই নিউ ইয়র্ক সিটি জারি করেছে সতর্কতা। এদিকে, ইতালিতে এই ভাইরাস ছড়াতেই দেশের উত্তরপ্রান্তকে কার্যত স্তব্ধ করে দিয়েছে সেদেশ। সমস্ত যাতায়াত সেখানে স্থগিত। ইউরোপের দেশ গুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এই মুহূর্তে ইতালির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+