চিনে কোরোনা ভাইরাসের প্রোকোপে মৃত্যু ৫৬ জনের, চড়ছে আতঙ্ক

চিনে কোরোনা ভাইরাসের প্রোকোপে মৃত্যু ৫৬ জনের, চড়ছে আতঙ্ক

গোটা বিশ্ব এখন কাঁপছে চিনেরা মারণ ভাইরাস কোরোনা নিয়ে। ইতিমধ্যেই ভারত সরকারের তরফে জানানো হয়েছে চিনের নিবাসী প্রবাসী ভারতীয়দের যাবতীয় খোঁজ খবর রাখছে সেখানে ভারতীয় দূতাবাস। তবে অন্যদিকে, চিনে ক্রমশই বাড়তে শুরু করছে কোরোনরা প্রকোপে মৃতের সংখ্যা।

চিন থেকে জাপানে ছড়াচ্ছে কোরোনা

চিন থেকে জাপানে ছড়াচ্ছে কোরোনা

শনিবারই জাপান জানিয়ে দিয়েছে মারণ রোগ কোরোনার প্রোকোপ সেখানে দানা বেঁধেছে । ইতিমধ্যেই জাপানে ৩ জনের দেহে খুঁজে পাওয়া গিয়েছে কোরোনা ভাইরাস। অন্যদিকে, জাপান ছাড়াও চিনের গণ্ডি পেরিয়ে ক্রমাগত ছড়িয়ে যাচ্ছে কোরোনা ভাইরাস।

 চিনের মৃত্যুর সংখ্যা বাড়ছে

চিনের মৃত্যুর সংখ্যা বাড়ছে

চিনে কোরোনা ভাইরাসের দাপটে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে বড়াতে তা পৌঁছেছে ৫৬ তে। আক্রন্তের সংখ্যা আপাতত দুই হাজার। এদিকে, উহান ও হুবেই সহ চিনের একাধিক জায়গাকে নজরবন্দি করা হয়েছে, যাতে ভাইরাসের সংক্রমণ সঙ্গে সঙ্গে না ছড়িয়ে পড়ে।

 কোন কোন দেশে ছড়িয়েছে কোরোনা?

কোন কোন দেশে ছড়িয়েছে কোরোনা?

জানা গিয়েছে, কোরোনা ভাইরাস আপাতত ছড়িয়ে পড়েছে চিন পেরিয়ে অস্ট্রলিয়া,ভিয়েতনাম, ফ্রান্স, আমেরিকাতেও। এদিকে, এশিয়ার থাইল্যান্ড, ভিয়েৎনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, মালয়েশিয়াতেও ক্রমাগত দেখা দিতে শুরু করেছে মারণ কোরোনা ভাইরাস।

ভারতেও 'কোরোনা' আতঙ্ক!

ভারতেও 'কোরোনা' আতঙ্ক!

ভারতের বুকেও কোরোনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে । চিন থেকে আগত ১০০ জনের উপর শুরু হয়েছে নজরদারি। কেরল ও মহারাষ্ট্রে এই ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে বলে খবর। সব মিলিয়ে আপাতত কোরোনা আতঙ্কে কাঁপছে গোটা এশিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+