৩৩ টি প্রকারভেদ রয়েছে করোনা ভাইরাসের, ঘুম ছুটেছে বিজ্ঞানীদের
৩৩ টি প্রকারভেদ রয়েছে করোনা ভাইরাসের, ঘুম ছুটেছে বিজ্ঞানীদের
একে রক্ষে নেই আবার ৩৩ রকম। করোনা ভাইরাস নিয়ে এমনই ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এনেছেন চিনের ঝেজ্যাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা জানিয়েছেন করোনার এই প্রকারের মধ্যে আবার এক একটা আরও ভয়ঙ্কর। যারা নিজেরাই একাধিক রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে।

করোনার প্রকারভেদ
এক নয একাধিক রকমোর করোনা ভাইরাস রয়েছে। এমনই দাবি করেছে চিনের ঝেজ্যাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চিনের একজন প্রথম সারির বিজ্ঞানী লি লাঞ্জুয়ান জানিয়েছেন করোনা ভাইরাসের একাধিক প্রকার ভেদ রয়েছে। তাদের মধ্যে একেকটা একেক রকমের। অনেকেই রয়েছে তারমধ্যে ভয়ঙ্করতম। ২২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত উহানের হাংঝুর একটি প্রদেশে হাসপাতাল থেকে ১১ জন রোগীর নমুনা সংগ্রহ করেছে। তাতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। ৩৩ রকমের করোনা ভাইরাসের মধ্যে ১৯ রকম ভয়ঙ্করতম বলা হচ্ছে।

ইউরোপে ভয়ঙ্কর রূপ
এই ৩৩ রকম করোনা ভাইরাসের মধ্যে ভয়ঙ্কর তম একটা ছড়িয়েছে ইউরোপের দেশগুলিতে। বরং এর থেকে কম ক্ষতিকর ভাইরাস ছড়িয়েছে আমেরিকায়। কিন্তু এখন ইতালির থেকেও বেশিু মৃত্যু হচ্ছে আমেরিকায়। দিনে ৩০০০-রও বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। তারপরেই রয়েছে ইতালি এবং স্পেন।

করোনা সংক্রমণ ছড়িয়েছে চিন
করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ছড়াতে শুরু করে চিন থেকে। উহানের পশুবাজার থেকেই সংক্রমণ বলে মনে করা হচ্ছিল। যদিও পরে আমেরিকা দাবি করে ইউহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো হয়েছে। যদিও এই নিয়ে চিনের পাশে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হু দাবি করেছে করোনা ভাইরাস কোনও গবেষণাগারে তৈরি করা সম্ভভ নয়।












Click it and Unblock the Notifications