করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত ২৭ হাজার! একদিনে রেকর্ড মৃত ২৮৬০ জন
যেভাবে গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের কারণে মৃত্যুমিছিল অব্যাহত, তা এককথায় নজিরবিহীন। যবে থেকে এই মহামারী সংক্রমিত হতে শুরু করেছে তারপর থেকে এতদিনে এদিনই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পৃথিবীজুড়ে। এদিন ২৮৬০ জন মানুষ মারা গিয়েছেন।

মৃত্যুপুরী ইতালি
তার মধ্যে শুধু ইতালিতে প্রাণ হারিয়েছেন ৯১৯ জন। সবমিলিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২৭ হাজারে পৌঁছানো থেকে একদম দূরে রয়েছে। এদিকে ইতালিতে সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ৯১৩৪ জন। যা মোট বিশ্বজুড়ে মৃত্যুর এক তৃতীয়াংশের বেশি।

বাদ নেই স্পেন-আমেরিকাও
গত ২৪ ঘন্টায় ইতালিতে ৯১৯ জন মানুষ মারা গিয়েছেন। তবে পিছিয়ে নেই স্পেনও। সেদেশে মারা গিয়েছেন ৫৬৯ জন। এছাড়াও ফ্রান্সে ২৯৯ জন, যুক্তরাজ্য ইংল্যান্ডে ১৮১ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪১ জন, ইরানে ১৪৪ জন এবং নেদারল্যান্ডসে ১১২ জন এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন।

বিশ্বজুড়ে হাহাকার
সারা বিশ্বজুড়ে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লক্ষের কাছাকাছি। এবং মৃতের সংখ্যা প্রায় ২৭ হাজারের দোরগোড়ায়। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এক লক্ষের বেশি মানুষ আক্রান্ত। তারপরে রয়েছে ইতালি। সেখানে ৮৬ হাজার মানুষ, চিনে ৮১ হাজার, স্পেনে ৬৪ হাজার, জার্মানিতে ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে।












Click it and Unblock the Notifications