করোনা সংকট নিয়ে মার্কিন-চিন দ্বন্দ্ব তুঙ্গে! মুখ খুলেই চিনের দিকে ট্রাম্পের 'শক্তিশেল'
করোনা ইস্যুতে মার্কিন চিন দ্বন্দ্ব বহুদিন ধরেই তুঙ্গে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের বাণিজ্যিক যুদ্ধ যেদিন থেকে বিশ্ববাজারের পারদ চড়িয়েছে ,সেদিন থেকেই দুই দেশের সম্পর্ক ঘিরে অশনি সংকেত দেখা যায়। এরপরই করোনার প্রাদুর্ভাব নিয়ে চিন -মার্কিন ঠান্ডা লড়াই চলতে থাকে। আর এবার সোজাসুজি মুখ খুলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিনকে নিয়ে অসন্তোষ!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি চিনকে নিয়ে 'একটু অসন্তুষ্ট'। তবে তিনি 'চৈনিক অহং'কে তোপ দাগতে ছাড়েননি। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন চিনকে এমন বিপদে সাহায্য করতে এগিয়ে যায়, তখন চিন নিজের অহংকারের বশবর্তী হয়ে সেই সাহায্য গ্রহণ করেনি। যা মোটেও ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের বক্তব্য
ট্রাম্প এদিন বলেন ' আমি একটু অসন্তুষ্ট চিনকে নিয়ে । প্রেসিডেন্ট জিনপিং কে যেমন আমি শ্রদ্ধা করি তেমনই আমি কুর্নিশ জানাই যেভাবে চিন এই মহামারীর সঙ্গে লড়াই করেছে,.. সেই লড়াইকে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি কোনও সাহায্য করতে পারি, তবে তারা তা অগ্রাহ্য করেছে অহংকারের জেরে। তারা কোনও উত্তরও দেয়নি ..। ' ইরানের সেনা প্রধান খাশোগি হত্যার নেপথ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তা যে বিশ্বমঞ্চে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না , তা বলাই বাহুল্য।

কোভিড ১৯ সংকট
মার্কিন যুক্তরাষ্ট্রেো লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেদেশে এখনও পর্যন্ত ৩৪ হাজার জনের দেহে পাওয়া গিয়েছে করোনার চিহ্ন । যাঁদের মধ্যে ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে ১৩০ কোটি দেশবাসীর মধ্যে ৩৯৬জন করোনায় আক্রান্ত। যদিও মৃতের সংখ্যার বিচারে দেখতে গেলে ভারতে মৃত্যু হয়েছে ৭ জনের।












Click it and Unblock the Notifications