করোনা ভাইরাস: বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের সংখ্যা
বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কমেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। তবে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন।
এই সময়ের মধ্যে নতুন করে ১৭৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১১,৬৪৪ জনের মৃত্যু হল।
আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৬৩ হাজার ৬৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ সোমবার এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৮৩৪ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৯১,১৬২ জন।
আরো পড়ুন:
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২।
আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪২ ও নারী ২৩ জন।
বিবিসি বাংলায় আরো পড়ুন:
বাংলাদেশে বাড়ছে লকডাউন, চলবে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত
ভোটে হেরে যাওয়া মমতা ব্যানার্জী কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?
পদ্মায় নোঙর করা জাহাজের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত













Click it and Unblock the Notifications