করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ৩৬০, দ্রুতহারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ
নোবেল করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ৩৬০ জন। অন্যদিকে ক্রমেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন বলে জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন।
নোবেল করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ৩৬০ জন। অন্যদিকে ক্রমেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন বলে জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন। করোনা ভাইরাসকে মহামারি ঘোষণার পাশাপাশি চিনের সঙ্গে সীমান্তে থাকা দেশগুলি, তাদের নজরদারি জোরদার করেছে। বাধা দেওয়া হচ্ছে সীমান্ত পেরনোতেও।

মৃতের সংখ্যা বেড়ে ৩৬০
শুক্রবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২১৩। শনিবার দিনের শুরুতে জানানো হয় মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫৯ তে। সোমবার চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে মৃতের সংখ্যা ৩৬০। বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চিনের হুবেই প্রদেশে।

আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১৭,২০০
শুক্রবার চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। সোমবার জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। নতুন করে ২,৮২৯ জন আক্রান্ত হয়েছেন সে দেশে।

চিনের বাইরে ফিলিপিনস থেকে প্রথম মৃত্যুর খবর
এদিকে চিনের বাইরে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ফিলিপিন্স থেকে। নোবেল করোনা ভাইরাস ইতিমধ্যেই বিশ্বের ২৪ টি দেশে ছড়িয়ে পড়েছে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। চিনের বিভিন্ন শহরে লকডাউন এখন চালু রয়েছে। বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ওয়েনজু প্রদেশে রবিবার ভাইরাস রুখতে নতুন করে পদক্ষেপ নিয়েছে সেখানকার প্রশাসন। উহান থেকে ওয়েনজুর দূরত্ব ৮০০ কিমি।

মৃতের সংখ্যায় 'সার্স'কে ছাড়াল নোবেল করোনা ভাইরাস
২০০২-০৩ সালে 'সার্স'-এর প্রকোপে চিনে ৩৪৯ জনের মৃত্যু হয়েছিল। এবার নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০২-০৩ সালের 'সার্স' কেউ ছাড়িয়ে গেল।












Click it and Unblock the Notifications