করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
নোবেল করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন। অন্যদিকে ক্রমেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
নোবেল করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন। অন্যদিকে ক্রমেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এনিয়ে বিরল পদক্ষেপ নিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। তাদের তরফ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ২৫৯
শুক্রবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২১৩। শনিবার দিনের শুরুতে জানানো হয় মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫৯ তে। বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চিনের হুবেই প্রদেশে। (ছবি সৌজন্য:এএনআই)

আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১১, ৭৯১
শুক্রবার চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। হুবেই প্রদেশে ইতিমধ্যেই নোবেল করোনা ভাইরাসকে মহামারি বলছে স্থানীয় প্রশাসন।

হাসপাতাল থেকে মুক্ত ২৪৩ জন
তবে এত কিছুর মধ্যেই কিছুটা আশার কথাও শোনা যাচ্ছে। সেখানকার হাসপাতাল থেকে ২৪৩ জনকে রোগ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। উহান প্রদেশে নোবেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম সামনে আসে গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে।

করোনা ভাইরাস ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে
ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত ব্যক্তি কেরলের বাসিন্দা। তিনি আপাতত ভাল আছেন বলে জানা গিয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা এবং চিনকে বাদ দিয়ে এশিয়ার সাতটি দেশে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications