করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে ২৫ হাজার ছাড়াল, আক্রান্ত সাড়ে ৫ লাখেরও বেশি
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা গোটা বিশ্বে ২৫ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৫,৩৫৪ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৯,১৬৫।
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা গোটা বিশ্বে ২৫ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৫,৩৫৪ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৯,১৬৫। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। মৃত্যুর সংখ্যায় চিনকে ছাড়িয়ে গিয়েছে ইতালি। ১৯৯টি দেশে দাপিয়ে বেরাচ্ছে করোনা ভাইরাস।

করোনায় বাড়ছে মৃত্যু
করোনা ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত ২৫,৩৫৪ জনের মৃত্যু হয়েছে গোটা বিশ্বে। চিনের থেকে মৃত্যুর হার বেশি ইতালিতে। চিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৯২ জনের। আর ইতালিতে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৮,২১৫ জন। মৃত্যুর হারে তারপরেই রয়েছে স্পেন। সেখানে মারা গিয়েছেন ৪,৯৩৪ জন। তালিকায় রয়েছে ইরান এবং আমেরিকাও।

করোনায় আক্রান্ত বাড়ছে
করোনা ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ। ১৯৯টি দেশে মোট ৫৫৯,১৬৫জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। সংক্রমণে শীর্ষে রয়েছে এখন আমেরিকা। চিনকেও ছাপিয়ে গিয়েছে। মোট আক্রান্ত ৮৬,৫৪৮। তারপরেই রয়েছে চিন। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১,৩৪০। চিনকে প্রায় ছুঁয়ে ফেলেছে ইতালি। আক্রান্তের সংখ্যা ৮০,৫৮৯।

ভারতেও বাড়ছে সংক্রমণ
ভারতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। আক্রান্তের সংখ্যা সাতশো ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েেছ ১৮ জনের। সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে সরকার। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।












Click it and Unblock the Notifications