চিনে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, করোনা ভাইরাসে আক্রান্তদের ওপর নতুন প্রতিষেধকের প্রয়োগ শুরু
চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই সংখ্যাটা ছুঁয়েছে ৭২২। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার পেরিয়ে গিয়েছে।
চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই সংখ্যাটা ছুঁয়েছে ৭২২। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার পেরিয়ে গিয়েছে। চিন ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্যর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ৭২২
গত সোমবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। মঙ্গলবার জানানো হয়েছিল, মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৯০-তে। মঙ্গলবার নতুন করে ৬৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। বুধবার রাতে জানানো হয়েছিল চিনের উহানে এই ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা ৫৬৩। আর শুক্রবার জানানো হয়েছে মৃতের সংখ্যা ৭২২ ছুঁয়েছে।

আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৩৪ হাজার
গত শুক্রবার চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। মঙ্গলবার জানানো হয়েছিল ২৪৩২৪ জন আক্রান্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে। আর বুধবার রাতে জানানো হয়েছিল ২৮,০১৮ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। শুক্রবার রাতে জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি। তবে ইতিমধ্যেই অনেকেই ইতিমধ্যেই ভাল হয়ে গিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান
চিন ইতিমধ্যেই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মাসখানের আগে সাহায্যের প্রস্তাব দেওয়া হলেও চিন এখনও সেই প্রস্তাবে সাড়া দিয়ে কোনও আমন্ত্রণ জানায়নি।

নতুন ওষুধের প্রয়োগ
চিন ছাড়াও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২৪ টি দেশে। এখনও পর্যন্ত এই রোগের নির্দিষ্ট কোনওো ওষুধ নেই। তবে বৃহস্পতিবার থেকে রোগীদের নাম নথিভুক্ত করতে শুরু করেছে। রেমডেসিভির নামে সেই ওষুধটি তৈরি করেছে আমেরিকার সংস্থা গিলিড। এখনও পর্যন্ত মানুষের ওপর এই ওষুধের কোনও প্রয়োগ না করা হলেও, ইঁদুর এবং বাঁদরের ওপর পরীক্ষায় সাড়া মিলেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications