করোনাভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ এ প্রথম চিকিৎসকের মৃত্যু
কয়েকদিন আগে ওই চিকিৎসককে ঢাকায় এনে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিলেটের এমএজি ওসমানি হাসপাতালে কর্মরত ছিলেন।
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে দায়িত্বরত থাকা ঐ চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
প্রেমানন্দ মন্ডল জানান, "তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।"
সিলেটের সিভিল সার্জন জানান ৫-৬ দিন আগে ঐ চিকিৎসককে তার এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় আনা হয়।
ঢাকায় আসার আগে সিলেটে তিনি একদিন হাসপাতালে ছিলেন বলে জানান প্রেমানন্দ মন্ডল।
গত সপ্তাহে সিলেট থেকে ঐ চিকিৎসককে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।
কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?















Click it and Unblock the Notifications