করোনায় বিশ্ব জুড়ে বুক ফাটা আর্তনাদ! মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াল

করোনার গ্রাসে , আমেরিকা থেকে স্পেন,জার্মানি ইতালি ভয়াবহভাবে আক্রান্ত। কিছুতেই বাঁধ মানছে না এমন সমস্ত দেশের মৃতের সংখ্যা। এদিকে, ভ্যাকসিন আবিষ্কারের দিক থেকেও এখনও কোনও সুখবর আসেনি। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একনজরে দেখে নেওয়া যাক।

 করোনার জেরে বিশ্বে কতজন আক্রান্ত?

করোনার জেরে বিশ্বে কতজন আক্রান্ত?

করোনার জেরে বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২,৪৪৪,৬১৪ জন। আক্রান্তদের মধ্যে ৯৭ শতাংশেরই অল্পবিস্তর করোনার হানা রয়েছে। অন্যদিকে, ৩ শতাংশ মানুষ করোনায় গুরুতর আহত। ১৫৮০ ০২৯ জন করোনায় অল্পবিস্তর ক্রান্ত বলে খবর।

সুস্থতার পরিসংখ্যান

সুস্থতার পরিসংখ্যান

করোনায় বিশ্বে ৮০৮২৪৭ টি কেস বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়া এই কেস গুলির মধ্যে করোনার জেরে সুস্থতা ও মৃতের সংখ্যার তথ্য রয়েছে। মৃতের শতাংশ ২১ এখনও পর্যন্ত। বিশ্বে ১৬৮০০৫ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। অন্যদিকে, ৬৪০৩৪২ জন করোনার দংশন কাটিয়ে সুস্থ হয়েছেন।

 মার্কিন মুলুকের ভয়ঙ্কর পরিস্থিতি

মার্কিন মুলুকের ভয়ঙ্কর পরিস্থিতি

এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের। ৭৭১১৯৭ জন এই ভাইরাসে আক্রান্ত আমেরিকায়। নতুন করে ৬৫৬১ জনের দেহে করোনার চিহ্ন মিলেছে। মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে আমেরিকায়।

 স্পেন,ইতালির কী পরিস্থিতি?

স্পেন,ইতালির কী পরিস্থিতি?

আমেরিকার পরই মৃতের সংখ্যায় এগিয়ে ইতালি। সেদেশে ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১৮১২২৮ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ২০০২১০ জন। ২০ হাজারের বেশি মানুষ সেদেশে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+