করোনার 'নতুন' হানা ফের চিনে! চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে নয়া রিপোর্ট
করোনা ভাইরাসের দাপট চিন থেকে কমে গিয়েছে বলে মনে করা হচ্ছিল। কারণ এর আগেই চিন জানিয়েছে যে বুধবার নতুন করে সেদেশে একজনও আক্রান্তের খবর আসেনি। এবার সেই চিনই জানিয়েছে যে বিদেশ থেকে সেই দেশে নতুন করে আসছে করোনার আক্রমণ।

চিনে করোনা আস্ফালন
চিনের নাগরিকদের দেহে করোনার সন্ধান নতুন করে না মিললেও, সেদেশে পৌঁছানো পর্যটকদের দেহে মিলতে শুরু করেছে করোনার চিহ্ন। ফলে এবার আর দেশে নয়, চিনে নতুন করে করোনা আক্রমণ শুরু হয়েছে বিদেশ থেকে।

করোনার দ্বিতীয় স্রোত
করোনা ভাইরাস নিয়ে চিনে সম্ভবত দ্বিতীয় স্রোত আসতে চলেছে। এমনটাই অনুমান চিনের প্রশাসনের। সেদেশে বিদেশ থেকে আসা পর্যটক ও নাগরিকদের থেকে এই রোগ নতুন করে ছড়িয়েছে বলে খবর।

নতুন করে চিনে কতজন আক্রান্ত
বৃহস্পতিবারের যে পরিসংখ্যান মিলেছে , তাতে দেখা গিয়েছে চিনে সবমিলিয়ে মোট ৩৯ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের চিহ্ন মিলেছে। তবে চিন জানিয়েছে 'লোকাল ট্রান্সমিশন' থেকে এই রোগ আসেনি। আক্রান্তরা সকলেই বিদেশ থেকে এই রোগ বহন করে চিনে এসেছেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications