বিড়াল ভালবাসেন! মার্জার প্রেম ডেকে আনতে পারে করোনার বিপদ, বলছেন বিজ্ঞানীরা
বিড়াল ভালবাসেন! মার্জার প্রেম ডেকে আনতে পারে করোনার বিপদ, বলছেন বিজ্ঞানীরা
বিড়াল ভালবাসেন এমন অনেকেই আছেন আমাদের চারপাশে। তাঁদের ঘরে বিড়ালের অবারিত দ্বার, বিছানায় উঠছে, সোফায় চড়ছে, রান্না ঘরে উঁকি দিচ্ছে। কখনও আবার কোলে চড়ে বসে থাকছে। কিন্তু করোনা আবহে এই আবাধ মার্জার প্রেম বড় বিপদ ডেকে আনতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। করোনা নাকি অনাসায়ে এই বিড়াল মারফৎ ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যে।

বিড়ালে বিপদ
বিড়াল ভালবাসেন এমন লোকের অভাব নেই দেশে। একটা দুটো অনেকে তো গোটা বিড়াল সংসার নিয়ে বাস করেন। অথচ আপনার এই পরম প্রিয় পোষ্যটি অনাসায়ে গোটা বাড়িতে ঘাতক করণা ভাইরাস নিয়ে হাজির হতে পারে। এবং আপনার অজান্তেই তা ছড়িয়ে পড়বে শরীরে। কারণ বিড়ালের শরীরে করোনা সংক্রমণের কোনও উপসর্গ দেখা দেয় না। কাজেই আপনার পরম আদরের পোষ্যটি যে করোনা আক্রান্ত হয়েছে সেটা টের পাবেন না। অথচ তার মাধ্যমে করোনা কিন্তু আপনার শরীরে অনায়ায়েই থাবা বসাবে। এমনই দাবি করেছে এক মার্কিন পশু হাসপাতালের গবেষকরা।

দূরত্ব বজায় রাখুন
কাজেই করোনা থেকে বাঁচতে শুরু নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখলেই হবে না দূরত্ব বজায় রাখতে হবে পোষ্য বিড়ালের থেকেও। আমেরিকান ভেটেনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের গবেষকরা জানাচ্ছেন, এই কঠিন পরিস্থিতিতে বিড়াল ভালবাসলেও তাঁর থেকে দূরত্ব বজায় রাখুন। কোলে নিয়ে আদর করা বা মুখের কাছে নিয়ে আসা থেকে বিরত থাকুন। খাবার দিেত হলে দূর থেকে খাবার িদন। বিড়ালের বেশি কাছাকাছি আসার চেষ্টা এই সময় না করাই ভাল।

বিড়াল থেকে সংক্রমণ
ভাইরাস বিশেষজ্ঞ পিটার হফম্যান জানিয়েছেন, এই সময় বিড়াল বাড়িতে রাখলে বারবার মেঝে পরিষ্কার করতে হবে। কারণ পশুরা একাধিকবার যেকোনও জিনিসে মুখ দেয় বা জিভ দিয়ে চাটে। যার দেরে ভাইরাস অনায়াসেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। গবেষকরা এমন একজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছেন যাঁর বাড়িতে তিনটি বিড়াল রয়েছে। সেই বিড়াল থেকেই করোনা সংক্রামিত হয়েছেন তিনি। অথচ বিড়ালগুলির মধ্যে করোনা সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায়নি।

বাঘের শরীরে করোনা
যদিও এর আগে এই বিড়াল প্রজাতির অংশ হলেও বাঘের শরীরে কিন্তু করোনা ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছিলষ আমেরিকার ব্রোনক্স চিড়িয়াখানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল একটি বাঘ এবং একটি সিংহ। তবে তাদের থেকে অন্য পশুদের মধ্যে সংক্রমণ ছড়ায়নি। কিন্তু বিড়ালের ক্ষেত্রে তেমন না। মানুষের পাশাপাশি অন্য বিড়ালের মধ্যেও অনায়াসে করোনা ছড়িয়ে দিতে পারে সংক্রামিত বিড়াল।












Click it and Unblock the Notifications