Coronavirus: ফের বাড়ছে করোনা সংক্রমণ, আবার মাস্ক পরে বাইরে বেরনোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ফের থাবা চওড়া করতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে সিঙ্গাপুরে বাড়ছে করোনা। এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গিয়েছে সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৫ থেকে ১১ তারিখের মধ্যে ১৩ হাজার থেকে বেড়ে ২৫ হাজার পার করে ফেলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।
হঠাৎ করে করোনা ভাইরাসের এই সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে উগ্বেগ প্রকাশ করে জানিয়েছেন সকলে বাইরে বেরোনোর আগে মাস্ক ব্যবহার করুন। ফের মাস্ক পরে বাইরে বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

গত কয়েক সপ্তাহে ভারতেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছে। একই ভাবে কলকাতাকেও এক সপ্তাহের মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। হঠাৎ করে এই করোনার চোখ রাঙানি বেশ উদ্বেগের কারণ হয়েছে। তারপরে আবার সিঙ্গাপুর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও শঙ্কার মেঘ দেখা দিয়েছে।












Click it and Unblock the Notifications