করোনা লকডাউন : এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিমান পরিষেবায় ৪৪ শতাংশ ঘাটতি

দেশে করোনা ভাইরাসে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৭ জন। আক্রান্ত হয়েছেন ৬৪৯ জন। এই পরিস্থিতি দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই কার্যকর থাকবে এই লকডাউন। এই সময় দেশে বিমানের যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিমান পরিষেবায় ৪৪ শতাংশ ঘাটতি

একই রকম পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশে। এশিয়ার ক্ষেত্রেও চিত্রটা একই রকম। এর জেরে বিমান পরিষেবার ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিমান পরিষেবা কমে গিয়েছে ৪৪ শতাংশ।

দেশের লকডাউন আরও কার্যকর করতে রেলের পরকোপ পড়ে অভ্যন্তরীণ উড়ানের উপরও। এর আগে ১৯ মার্চ বিদেশমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে ভারতে আন্তর্জাতিক বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে এরই মধ্যে উড়ানের সংখ্যা কমলেও জারি ছিল দেশের ডমেস্টিক ফ্লাইট।

এত কিছু করেও গত তিন-চার দিনে ক্রমেই লাফিয়ে লাফিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ নামক এই মারণ ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৪১৫ জন। দুই বিদেশী সহ প্রাণ হারিয়েছেন ৯ জন। এই পরিস্থিতিতে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই সহ মোট ৮২টি শহরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এর আগে রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই লক্ষ্যে রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রিবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখা হবে। বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। তবে যাত্রী পরিষেবা বন্ধ করা হলেও রেলের পণ্য পরিষেবা জারি রাখা স্বাভাবিক ভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+