মারণ করোনার থাবায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৯ লক্ষ, মহামারীতে মৃত্যুলীলা বিশ্বজুড়ে
করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ লক্ষ। এর মধ্যে শুধু আমেরিকাতে আক্রান্ত ছাড়িয়েছে পৌনে ৬ লক্ষ।
করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ লক্ষ। এর মধ্যে শুধু আমেরিকাতে আক্রান্ত ছাড়িয়েছে পৌনে ৬ লক্ষ। সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত একদিনে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার আর মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। মৃতের সংখ্যাতেও এখন আমেরিকা সবার শীর্ষে।

আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে করোনা ভাইরাসের জেরে মড়ক লেগেছে। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আমেরিকায় মৃত্যু হয়েছে ২৩ হাজার মানুষের। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে ১০ হাজার মানুষের। এদিন আমেরিকায় মৃত্যু হয়েছে ৮৫৫ জনের।
করোনার এই মৃত্যুলীলার মাঝে আশার আলো একটাই, করোনা সংক্রমণ সারিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ। তার মধ্য সবথেকে বেশি সাফল্য এখন পর্যন্ত পেয়েছে চিন। তারপরেই রয়েছে স্পেন ও জার্মানি। ইরানও ভালো ফল করেছে করোনা মুক্তিতে। আমেরিকা ও ইতালি সে অর্থে এখনও সাফল্য পায়নি।
আমেরিকা ছাড়াও ইতালিতে মৃতের সংখ্যা বেড়েছে তাৎপর্যপূর্ণভাবে। ইতালিতে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৫০ মানুষের। স্পেন মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪৫৯ জনের। ফ্রান্সে মৃত প্রায় ১৫ হাজার। ব্রিটেনও মৃত ১১ হাজার। জার্মানিতে আক্রান্ত লক্ষ ছাড়ালেও মৃত্যু সবে তিন হাজার ছুঁয়েছে।
আর আক্রান্তের সংখ্যায় প্রায় ছ-লক্ষ ছুঁই ছুঁই আমেরিকা। বর্তমানে করোনা আক্রান্ত্র সংখ্যা আমেরিকায় ৫ লক্ষ ৭৪ হাজার। স্পেনে ১ লক্ষ ৬৯ হাজার, ইতালিতে ১ লক্ষ ৫৯ হাজার। ফ্রান্সে আক্রান্ত যথাক্রমে ১ লক্ষ ৩৬ হাজার করোনায় আক্রান্ত আর জার্মানিতে ১ লক্ষ ২৮ হাজার।
চিনের উহান থেকে শুরু হয়েছে এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব। সেখানে ৮২ হাজার ১৬০ জন আক্রন্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩৩৪১ জনের। চিনকে ইতিমধ্যে ছাপিয়ে গিয়েছে আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনও।












Click it and Unblock the Notifications