করোনা ভাইরাস: বাংলাদেশে শেষ চব্বিশ ঘণ্টায় প্রায় ৩২শ জন কোভিড-১৯ রোগী শনাক্ত, ৩৭ জনের মৃত্যু

বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের ব্রিফিং থেকে যেসব তথ্য জানা যাচ্ছে।

সদ্য পাওয়া খবর
BBC
সদ্য পাওয়া খবর

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩১৮৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪৯ জনে।

মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, ১৫৭৭২ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়।

এই সময়ে সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১৬,৭৮৭ জন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭৩ লক্ষ ৬০ হাজার ২৩৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ২০১ জনের।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে

নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে

নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?

বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন

Banner
BBC
Banner

যারা মারা গেছেন

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী সাত জন। বয়সের হিসাবে:

৩১ থেকে ৪০ বছর: ২ জন

৪১ থেকে ৫০ বছর: ৪ জন

৫১ থেকে ৬০ বছর: ৮ জন

৬১ থেকে ৭০ বছর: ২২ জন

৭১ থেকে ৮০ বছর: ১ জন

তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ২০ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ১জন মৃত্যুবরণ করেছেন।

হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+