করোনাভাইরাস: বাংলাদেশে শেষ চব্বিশ ঘণ্টায় শনাক্ত প্রায় ২৪শ, মৃত্যু ২২ জনের
বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া সাড়ে ৪৯ হাজারের বেশি কোভিড-১৯ আক্রান্তের মধ্যে দশ হাজার বেশি সুস্থতা লাভ করেছে। তবে দৈনিক শনাক্ত ও মৃত্যুর উচ্চহার অব্যহত আছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন২৩৮১ জন। মারা গেছেন ২২ জন।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৭২ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে বলে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানিয়েছেন নতুন করে সুস্থ হয়েছেন আরও ৮১৬ জন আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১০২৯৭ জন।
নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০. ৮১ ভাগ। শনাক্ত অনুপাতে মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।
মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন।
বিস্তারিত আসছে...
করোনাভাইরাস: বিশ্বে মৃত ও আক্রান্ত কোথায় কত?
কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?















Click it and Unblock the Notifications