করোনা ভাইরাস: বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭শর বেশি
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৯ শতাধিক। সারা দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজারের বেশি।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ৪২ জন।
শনাক্ত অনুপাতে মৃত্যুর হার ১.৩ শতাংশ।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। সারা দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে বলে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানিয়েছেন নতুন করে সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১৪ হাজার ৫৬০ জন।
বিস্তারিত আসছে.....
'প্লাজমা থেরাপি' নিয়ে বাংলাদেশে কী হচ্ছে, 'প্রটোকল' কী বলছে
আপনার কি দ্বিতীয়বার কোভিড ১৯ সংক্রমণ হতে পারে?
করোনাভাইরাস: স্বাদ-গন্ধ কমলেই রেড অ্যালার্ট
চা, কফি বা গরম পানি খেয়ে কি ভাইরাস দূর করা যায়?















Click it and Unblock the Notifications