করোনা ভাইরাস: বাংলাদেশে আরো ২৮ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু পরিস্থিতি নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে তথ্য জানাচ্ছে।

গ্রাফিক্স
BBC
গ্রাফিক্স

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৭২ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,১৩৯ জন।

এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭ জনের।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ৭ জন। মৃতদের ২৮ জনই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জনেরই বয়স ৬০ এর বেশি।

ঢাকায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত মোট মৃতের ৪৯ শতাংশই ঢাকায়।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৯৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

বর্জ্য পানিতে করোনাভাইরাস যেভাবে পূর্বাভাস দিতে পারে

কাদের মাস্ক ব্যবহার করতে হবে আর কাদের জন্য জরুরি নয়

করোনাভাইরাস: শুধু বয়স্ক নয়, তরুণরাও মারাত্মক আক্রান্ত হতে পারে

চা, কফি বা গরম পানি খেয়ে কি ভাইরাস দূর করা যায়?

করোনাভাইরাস : কীভাবে বানাবেন আপনার নিজের ফেসমাস্ক

আপনার কি দ্বিতীয়বার কোভিড ১৯ সংক্রমণ হতে পারে?

টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?

Banner
BBC
Banner

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+