করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে
করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এছাড়া নতুন করে আরও ৩৬৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ১৪৯ জনের মৃত্যু হল।
আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন।
শনাক্ত ও মৃতের সংখ্যা বিগত কয়েক সপ্তাহের চাইতে অনেকটা নেমে এলেও, গতকালকের চাইতে সামান্য বেড়েছে।
তবে শনাক্তের হার আগের চাইতে কমে এসেছে।
গত ২৪ ঘণ্টায় ৫৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করা নমুনার ৬.৬৯%-এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৬০১ জন।
সে হিসেবে সুস্থতার হার ৯২.৫৫% এবং মৃত্যু হার ১.৫৬%।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।
উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
এর ১০ দিন পর ১৮ই মার্চ কোভিড-১৯ রোগে প্রথম কারও মৃত্যু হয়।
- কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
- নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
- নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
- করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
- টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
- বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?
- কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
- করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন














Click it and Unblock the Notifications