৭০ বছর পর নতুন রাজা পেল ব্রিটেন, রানির মাথায় উঠল না কোহিনূর

রাজ পরিবারে সকাল থেকেই সাজো সাজো রব। সব রীতি নীতি মেনে অনুষ্ঠিত হল কিং চার্লস ও কুইন ক্যামিলার অভিষেক। প্রায় ৭০ বছর পর রাজা পেল ব্রিটেন। উত্তরাধিকার সূত্রে রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের অধিপতি। এবার সিংহাসন গ্রহণ করলেন তৃতীয় কিং চার্লস।

নতুন রাজা সিংহাসন গ্রহণের পর রীতি মেনে তাঁর আনুগত্য শিকার করেন তাঁর ছেলে প্রিন্স উইলিয়াম। রানির মুকুট পরান হয় কুইন ক্যামিলাকে। তবে তাঁর মুকুটে ছিল না বিখ্যাত সেই কোহিনূর। রাজা ও রানিকে পাশাপাশি সিংহাসনে বসানো হয়।

৭০ বছর পর নতুন রাজা পেল ব্রিটেন,

ব্রিটেনের ১৩ টি জায়গায় গান স্যালুট দিয়ে অভিবাদন জানানো হয় নতুন রাজাকে। যে মুকুটটি এদিন রাজাকে পরানো হয়, সেটির ওজন ২.২৩ কেজি। ৩৬০ বছরের পুরনো এই মুকুটে রয়েছে ২২ ক্যারেট সোনা, এটি ১ ফুট লম্বা।

ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহাম প্যালেসে নিয়ে যাওয়া হয় রাজা ও রানিকে। আনা হয় 'সোনার রথ' বা গোল্ড স্টেট কোচ। সেই রথের সামনে প্রসেশনে অংশ নেন অন্তত ৪ হাজার ইউকে সেনা। ২.৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা পার হয় ওই প্রসেশন। বাকিংহাম প্যালেসে সেনার তরফে তাঁদের দেওয়া হয় রয়্যাল স্যালুট।

রয়্যাল নেভি ও রয়্যাল আর্মির তরফে ৬ মিনিটের ফ্লাই পাস্ট হওয়ার কথা ছিল এদিন। কিন্তু আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা ব্যহত হয়। ব্যালকনি থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়াতে থাকেন রাজা ও রানি। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির স্ত্রী মেগান ও তাঁর দুই সন্তান।

আমেরিকার তরফে এদিন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রতিনিধিই উপস্থিত ছিলেন এদিন। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে। ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

রানির মাথায় উঠল না কোহিনূর

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এদিন বাইবেল পাঠ করেন। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইংল্যান্ডে রাজাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার ঝড় কিং চার্লস ও কুইন ক্যামিলাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+