মার্কিন যুক্তরাষ্ট্রে BA.2 সাব ভ্যারিয়েন্টের প্রভাব বাড়ছে, কী বলছে সিডিসির রিপোর্ট
বিশ্বের অনেক জায়গাতেই কিন্তু করোনা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। বাড়ছে কোভিড গ্রাফ। আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। মার্কিন জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সূত্র মারফত জানা গিয়েছে,করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব ভ্যারিয়েন BA.2 কিন্তু তীব্র আকারে বাড়ছে। দেশে চারজন করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে তিনজনেই এই প্রজাতিতে আক্রান্ত। বছরের প্রথম, জানুয়ারি মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড কিন্তু রেকর্ডহারে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এশিয়া ও ইউরোপেও কিন্তু এই গ্রাফ ঊর্ধ্বমুখী।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, এটি রিপোর্ট কিন্তু পয়লা এপ্রিল পর্যন্ত। গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ১০৬ জন। তার আগের সপ্তাহে সংখ্যাটা ছিল ২৬ হাজার ৩০৯ জন। যা সামান্য কমতে দেখা গিয়েছে। BA.2 সাব ভ্যারিয়েন্টটি ক্রমশই উচ্চ সংক্রমণযোগ্য হয়ে উঠছে। এপ্রিলের ২ তারিখ পর্যন্ত করোনা ৭২.২ শতাংশ ছিল। আগের সপ্তাহে কিন্তু ৫৭.৩ শতাংশ বেশি ছিল।
বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ে জানায়, BA.2 বিশ্বে কিন্তু তার প্রভাব বিস্তার করছে। ৮৬ শতাংশ সিকোয়েন্সড কেসের জন্য দায়ী এই সাব ভ্যারিয়েন্টই। যদিও তারা জানায় এটির জন্য এটি গুরুতর রোগের সম্ভাবনা নেই।
এই প্রজাতির কারণে অনাক্রম্যতা হ্রাস পাচ্ছে। গত সপ্তাহে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকরা জানাচ্ছেন, Pfizer বা BioNtech এবং Moderna-এর ভ্যাকসিনের দ্বিতীয় টিকার ডোজ অনুমোদন করেছে। এটি ৫০ বছর বয়সী বা তার বেশি বয়সীদের জন্য এবং কম বয়সীদের জন্য, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের।
উল্লেখ্য, চিনেও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গ্রাফ বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউনও জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবন্দি। কোভিডের জেরে বন্ধ হয়ে গিয়েছে সুপার মার্কেটও। যে সমস্ত জায়গায় লকডাউন জারি হয়েছে, সেখানে খাবার ডেলিভারিও বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোভিড পরীক্ষা শেষ না হওয়া অবধি লকডাউন জারি থাকবে সেদেশে।
সাংহাইতেও কিন্তু করোনার কারণে লকডাউন জারি করা হয়েছে। ২ কোটি ৬০ লক্ষ মানুষ ঘরবন্দি রয়েছে। এদিকে, লকডাউন ঘোষণার পরই গোটা শহর জুড়়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আগামীদিনে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে, এই আশঙ্কায় আগে থেকেই খাবার মজুত করতে শুরু করেছেন সেদেশের বাসিন্দারা। গ্রাফ এতটা বাড়ার জন্য নাজেহাল মানুষ।












Click it and Unblock the Notifications