বিশ্বে করোনার নয়া প্রজাতি বি.এ.১ না বি.এ.২ বেশি ছড়াচ্ছে, কী নতুন তথ্য উঠে এল গবেষকদের সমীক্ষায়
বিশ্বে করোনার নয়া প্রজাতি বি.এ.১ না বি.এ.২ বেশি ছড়াচ্ছে, কী নতুন তথ্য উঠে এল গবেষকদের সমীক্ষায়
যদিও বর্তমান করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবুও আতঙ্ক কিন্তু যেন পিছু ছাড়ছে না। সাব ভ্যারিয়েন্ট বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। যাতে, মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই উঠেছে এসেছে গবেষণায়। ২০২১ সালের ২৬ নভেম্বর বিশ্বে খোঁজ পাওয়া গেচ্ছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের। তা কিছুদিনের মধ্যেই বেড়ে গেচ্ছিল। অনেক মানুষ এতে আক্রান্ত হয়েছিল। যদিও এটি খুব একটা ঝুঁকিপূর্ণ ছিল না। তবুও বিশেষক থেকে চিকিৎসক সকলেই বিশ্ববাসীকে সুস্থ ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

কেন আবার বাড়ছে উদ্বেগ
কিন্তু গত সপ্তাহ থেকে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি.এ.২ প্রভাব দেখা যাচ্ছে। এই প্রজাতির প্রভাব বেশি দেখা যাচ্ছে ডেনমার্ক, ফিলিপাইন ও দক্ষিণ আফ্রিকা-সহ মোট ১১ টি দেশে। যা বাড়ছে উদ্বেগ।

টুইটে কী জানালেন কো-ডেভেলপার
নেক্সট-এর কো-ডেভেলপার চিকিৎসক এমা হডক্রফট টুইট করে বলেছেন, বি.এ.২ প্রজাতি বি.এ.১ থেকে ছড়িয়ে পরার প্রবণতা আরও বেশি। এগুলি থেকে মুক্তি পেতে করোনার ডবল ডোজ ভ্যাকসিন ও বুস্টার শট নেওয়া প্রয়োজন। আগে যে সকল ব্যক্তি এই ভাইএয়াস দ্বারা আক্রান্ত হয়েছেন তাঁদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি।

সমীক্ষায় কী তথ্য দেখা গেছে
একটি গবেষণায় ২৪ জন ব্যক্তির মধ্যে একটি সমীক্ষা করা হয়। যেখানে সকল ব্যক্তি কোভিডের ডবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন। এবং যারা ফাইজার ভ্যাকসিনের একটি বুস্টার শটও পেয়ে ছিলেন। তাছাড়া ৮ জন ব্যক্তি SARS-CoV-2 ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিনের উহান প্রদেশের বি.এ.১ বি.এ.২ প্রজাতির মধ্যে ফাইজার ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া লোকের সংখ্যা ২৩ গুন ও ২৭ গুন হ্রাস পেয়েছে। যা ৭ ফেব্রুয়ারি একটি প্রিপ্রিন্ট সার্ভার medRxiv-এ শেয়ার করা হয়েছে। যদিও প্রিপ্রিন্টগুলি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি।

বি.এ.২ প্রভাব বাড়ছে বিশ্বে
একটি বুস্টার শটের ২ সপ্তাহ পরে বি .এ.১ বি.এ.২ অ্যান্টিবডি ৬.১ গুন ও ৮.৪ গুন হ্রাস পেয়েছে। যা বি .এ.১এর তুলনায় ১.৪ গুন হ্রাস পেয়েছে। কারণ সেই সময় শক্তিশালী নিরপেক্ষ অ্যান্টিবডি হিসাবে ছিল বি.এ.২। তাই করোনার ডবল ডোজ ব্যক্তিদের মধ্যে বি .এ.১ বি.এ.২ -এর বিরুদ্ধে ভাল কাজ করেছে। বর্তমানে বি.এ.২ এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

কোন কোন গবেষক গবেষণা করেছেন
আরেকটি গবেষণা করেছেন সেন্টার ফর ভাইরোলজি অ্যান্ড ভ্যাকসিন রিসার্চ, বোস্টন, ম্যাসাচুসেটস, ইউএস-এর ড. ড্যান এইচ. বারোচের নেতৃত্বে একটি দল। সেখানে দেখা গেছে যারা করোনার দুই টিকাই নিয়েছেন তাঁরা বি .এ.১ বি.এ.২ ভাইরাস থেকে বাঁচতে পারবে। গবেষণায় ১৯ টি নিরপেক্ষ মনোক্লোনাল অ্যান্টিবডি কাজ করেছে। যেখানে বিশেষজ্ঞরা দেখেছেন ১৯ টি নিরপেক্ষ মনোক্লোনাল অ্যান্টিবডির মধ্যে ১৭ টি সম্পূর্ণ বা গুরুতরভাবে প্রতিরোধ করতে পারবে। ৯ ফেব্রুয়ারি বায়োআরক্সিভ সেভারে প্রিপ্রিন্টে এটি শেয়ার করা হয়েছে।

ড্যান এইচ. বারুচের মত কী
চিকিৎসক ড্যান এইচ. বারুচ ও অন্য কয়েকজন গবেষক জানিয়েছেন, তাঁরা জনস্বাস্থ্যের ওপর স্বাস্থ্যের নজর দিতে বলেছেন। যখন বি.এ.১ এর প্রভাব বৃদ্ধি পেয়েছে তখন বি.এ.২ এর ফ্রিকোয়েন্সি ক্রমবর্ধমান ইমিউনোলজিকের পরিবর্তন হচ্ছে।

বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে
ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, কোপেনহেগেন, ডেনমার্কের ফ্রেডেরিক প্লেসনার লিংস সহযোগিতায় একটি সমীক্ষা চালানো হয়েছে। সেখানে ৮ হাজার ৫০০ টি ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। আরেকটি সমীক্ষায় তাঁরা দেখেছেন অনেক ব্যক্তির ডবল ডোজ টিকা নেওয়া হয়নি, বা কারোর একটি মাত্র টিকা নেওয়া হয়েছে। আবার যারা ডবল ভ্যাকসিন ছাড়াও বুস্টার শট পাওয়া গেছে। বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি।

হ্যামস্টার পরীক্ষায় কী তথ্য উঠে এল
বিশেষজ্ঞরা হ্যামস্টার পরীক্ষা করেছেন। BA.2 মানুষের অনুনাসিক এপিথেলিয়াল কোষে দেখা যাচ্ছে। যাতে বেশি ক্ষতি হচ্ছে। সেখানেও দেখা গেছে বি.এ.১ থেকে বি.এ.২ বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। যদিও জানুয়ারি মাসে আরেকটি প্রজাতির খোঁজ মিলেছে। বি.এ.৩ শনাক্ত করা হয়েছে। স্পাইক প্রোটিনে এটির ৩৩টি মিউটেশন দেখা গেছে। ৩৩ টির মধ্যে ৩১ টি মিউটেশনে বি.এ.১ দেখা গেছে আর বি.এ.২ দেখা গেছে মাত্র ২টি।












Click it and Unblock the Notifications