বিন্দুমাত্র উপসর্গ নেই, তবুও চিনা মহিলার শরীর থেকে সংক্রমিত করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ

আগে করোনা ভাইরাসের কোনও চিহ্ন না মিললেও ২০ বছরের এক চিনা মহিলার শরীর থেকেই ছড়াল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এর আগে ডাক্তারি পরীক্ষায় তার দেহে করোনার কোনও চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডাক্তারেরা।

নতুন তথ্য উঠে আসছে একাধিক গবেষণায়

নতুন তথ্য উঠে আসছে একাধিক গবেষণায়

কিন্তু শুক্রবার চিনের গবেষকেরা নতুন প্রমাণ করে দিয়েছেন কীভাবে মানব শরীরে গা ঢাকা দিতে থাকতে সক্ষম এই প্রাণঘাতী ভাইরাস। সূত্রের খবর, চিনের উহান প্রদেশের বছর ২০-র ওই মহিলা সম্প্রতি ৪০০ মাইল দূরে তাঁর এক নিকটাত্মীয়ের বাড়িতে যান। সেই সময় তাঁর শরীরে করোনার কোনও চিহ্ন পাওয়া যায়নি।

নতুন করে আরও সংক্রমিত পাঁচ

নতুন করে আরও সংক্রমিত পাঁচ

এরপর উহান থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর তার সংস্পর্শে এসে আরও পাঁচ জনের শরীরে এই ভাইরাস থাবা বসিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তারা সকলেই চিকিৎসাধীন রয়েছেন বলেও খবর। এদিকে চিনে উহান প্রদেশেই এই ভাইরাসের সর্বাধিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়।

গা ঢাকা দিয়ে থাকতে পারে এই প্রাণঘাতী ভাইরাস

গা ঢাকা দিয়ে থাকতে পারে এই প্রাণঘাতী ভাইরাস

এদিকে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি কেস স্টাডিতে কি ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে সে সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয় এবং আসন্ন বিপদ থেকে উত্তরনের পথ বলা হয়। এই প্রসঙ্গে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ উইলিয়াম শ্যাফনারের বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। সেখানে উনি স্পষ্টতই জানান সেই রোগের ভাইরাস আপনার শরীরকে দুর্বল না করেও নিভৃতে গা ঢাকা দিয়ে থাকতে পারে। তারফলে আপনি আগে থেকে বুঝতেই পারবেন না আপনি এই ভাইরাসের কবলে পড়েছেন না পড়েননি। তাদের ধারণা ওই মহিলাও এই কারণেই আগে থেকে ধরতে পারেননি করোনা ভাইরাসের উপস্থিতির কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+