করোনাভাইরাস: বাংলাদেশে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ছয় জন
করোনাভাইরাস: বাংলাদেশে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ছয় জন
বাংলাদেশে নতুন করে আরও ছয় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এই ছয়জনের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।
সোমবার বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।
এদের মধ্যে একজন চিকিৎসক ও দুইজন সেবিকা রয়েছেন।
ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।
আক্রান্ত মোট ৩৩ জনের মধ্যে ১৫জন ঢাকার বাসিন্দা।
বিশ থেকে চল্লিশের মধ্যে বয়স চারজনের। ৪০ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ষাটোর্ধ একজন।
(বিস্তারিত আসছে)
বিস্তারিত আসছে ........













Click it and Unblock the Notifications