আমেরিকায় করোনার ভ্যাকসিন গবেষণার নথি চুরি 'টার্গেটে' রেখেছে চিন!তদন্তে চাঞ্চল্যকর দাবি

আমেরিকায় করোনার ভ্যাকসিন গবেষণার নথি চুরি 'টার্গেটে' রেখেছে চিন!তদন্তে চাঞ্চল্যকর দাবি

আমেরিকার সঙ্গে দিনকে দিন সম্পর্ক তলানিতে যাচ্ছে চিনের। যে সংঘাত বাণিজ্যের হাত ধরে শুরু হয়েছিল, সেই সংঘাত করোনার আবহে ঠাণ্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রমেই পরিস্থিতি উদ্বেগের পথে। এমন অবস্থায় চিনকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল আমেরিকা।

তদন্তকারীদের দাবি

তদন্তকারীদের দাবি

আমেরিকার টেক্সাসে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল যাঁদের ওপর চলছে তাঁদের সঙ্গে তদন্তের জেরে যোগাযোগ করেছে এফবিআই। সেখান থেকে মার্কিন তদন্তকারী সংস্থা জানতে পেরেছে চিনের তরফে করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্য হাতানোর চেষ্টা চলছে।

 হিউস্টনে চিনা কনস্যুলেট

হিউস্টনে চিনা কনস্যুলেট

এফবিআইয়ের দাবি, হিউস্টে চিনা কনস্যুলেটের আওতায় ওই তথ্য হাতানোর কাজ চলেছে। আর সেকারণেই মার্কিন সরকার চিনের ওই দূতাবাস বন্ধ করে দেয়।

 কোন বিশ্ববিদ্যালয়ের দিকে টার্গেট চিনের

কোন বিশ্ববিদ্যালয়ের দিকে টার্গেট চিনের

জানা গিয়েছে, মার্কিন বিশ্ববিদ্যালয় টেক্সাস ইউনিভার্সিটিতে ভ্যাকসিনের রিসার্ট নিয়ে গবেষণার তথ্য হাতাতে চাইছে চিন। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মীদের সতর্ক করা হয়েছে।

চিন নিয়ে পম্পেওর বার্তা

চিন নিয়ে পম্পেওর বার্তা

হিউস্টনে চিনের কনস্যুলেট 'ইন্টেলেকটচুয়াল প্রপার্টি' চুরি করার আখড়া হয়ে উঠছিল। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ক্রমাগত গুপ্তচরবৃত্তি করা হত। এমনই সমস্ত বিস্ফোরক অভিযোগ মার্কিন সচিব মাইক পম্পেও এনেছেন চিনের বিরুদ্ধে।

গ্রেফতারি, চুরি ও চিন-মার্কিন দ্বন্দ্ব

গ্রেফতারি, চুরি ও চিন-মার্কিন দ্বন্দ্ব

করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি গবেষণার ঘটনায় চিনের এক বিজ্ঞানীকে আমেরিকা খুঁজে চলেছে। মনে করা হচ্ছে চিনের স্যান ফ্রান্সিসকো কনস্যুলেটে সেই বিজ্ঞানী গা ঢাকা দিয়েছেন। আর তাঁর বিরুদ্ধে আপাতভাবে ভিসা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তবে চিনের বিজ্ঞনী তাং জুয়ান আপাতত মার্কিন নজরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+