করোনা ভাইরাস কী থেকে ছড়িয়েছে! নয়া বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশিত

করোনা ভাইরাস কী থেকে ছড়িয়েছে! নয়া বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশিত

করোনা ভাইরাস প্রাকৃতিক উপায়ে যে এসেছে তা আগেই জানিয়েছেন গবেষকরা। ফলে এই ভাইরাস কোনও মতেই যে জৈব অস্ত্র নয়, তা বহু গবেষণাপত্রই দাবি করছে। এমন পর্যায়ে এসে আরও একটি গবেষণাপত্র প্রকাশ্যে এলো। যা থেকে কোরনাভাইরাসের সূত্র সম্পর্কে কিছু তথ্য উঠে আসে।

করোনা ভাইরাস কীসের ফসল?

করোনা ভাইরাস কীসের ফসল?

সাম্প্রতিক গবেষণা বলছে করোনা ভাইরাস মানবসভ্যতার বিবর্তন ফসল। 'নেচার মেডিসিন' নামের জার্নাল বলছে, করোনা ভাইরাস সম্ভবত পশুদের থেকে মানুষের কাছে এসেছে। অস্ট্রেলিয়া , ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীদের যৌথ একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

দশক আগেই বিশ্বে এসেছে করোনা!

দশক আগেই বিশ্বে এসেছে করোনা!

গবেষণা পত্র বলছে, এক দশক আগেই বিশ্বে করোনা ভাইরাস এসেছে। এরপর অভিব্যক্তির ফলে করোনা নিজের রূপ পরিবর্তন করেছে। শেষমেশ মানুষের দেহে বসবাস ও তারপর মানুষ থেকে মানুষে করোনা ছড়িয়ে পড়তে শুরু করেছে।

জৈব অস্ত্র নয়!

জৈব অস্ত্র নয়!

করোনা কোনও একটি দেশের জৈব অস্ত্র হতে পারে... এমন জল্পনা বহু দিন ধরেই চলেছে। তা তা উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন এটি কৃত্রিম অস্ত্র এমন কোনও প্রমাণ পাওয়া যায় না। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা বলছে যে করোনা ভাইরাস বা সার্সকোভ২ প্রাকৃতিক উপায়েই জন্ম নিয়েছে।

ইতালিতে কি আগে থেকেই ছিল করোনা!

ইতালিতে কি আগে থেকেই ছিল করোনা!

সাম্প্রতিক বিভিন্ন গবেষণাপত্র করোনা নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তাতে ইতালিয় অধ্যাপক রেমুজ্জি বলছেন, সম্ভবত ইতালিতে গত বছরের নভেম্বর থেকেই এসে গিয়েছে কোভিড ১৯। যা ইতালি সরকার সেভাবে লক্ষ্য করেনি। কারণ গত নভেম্বরেই ইতালিতে 'স্ট্রেঞ্জ নিউমোনিয়া' নামে এক নতুন ধরনের জ্বরের দাপট দেখা গিয়েছিল। সেটিই যে কোভিড ১৯ এর অন্য রূপ নয়, তা কে বলতে পারে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+