করোনা কি চিনের আগে ইতালিতে হানা দিয়েছিল! চাঞ্চল্যকর তথ্য 'স্ট্রেঞ্জ নিউমোনিয়া' নিয়ে

করোনা কি চিনের আগে ইতালিতে হানা দিয়েছিল! চাঞ্চল্যকর তথ্য 'স্ট্রেঞ্জ নিউমোনিয়া' ঘিরে

সাম্প্রতিক বিভিন্ন গবেষণাপত্রে করোনা সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে করোনার মূল সূত্র সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। আর তাতেই এক ইতালিয় অধ্যাপকের দাবি ঘিরে শুরু হয়েছে জল্পনা।

করোনা আমাদের শরীরের মধ্যেই ছিল!

করোনা আমাদের শরীরের মধ্যেই ছিল!

বলা হচ্ছে, করোনা আমাদের শরীরের মধ্যে সম্ভবত আগে থেকেই ছিল। সভ্যতার বিবর্তনের জেরেই এই করোনা দশকের পর দশক ধরে নিজের শক্তি বৃদ্ধি করেছে। আগে এই ভাইরাস পশুর দেহে থাকলেও, বর্তমানে তা মানুষের দেহে স্থানান্তরিত হয়েছে।

 চিনের আগে ইতালিতে করোনা!

চিনের আগে ইতালিতে করোনা!

ইতালিয় অধ্যাপক রেমুজ্জি বলছেন, চিনকে করোনার কেন্দ্রস্থল মনে হলেও, তা ইতালিতে এই ভাইরাস সম্ভবত আগেই বাসা বেঁধেছে। কারণ গত নভেম্বর মাসেই ইতালিতে একটি অদ্ধুত ধরনের নিউমোনিয়া দেখা যায়। ইওরোপের বিভিন্ন দিকে ছড়িয়েও পড়ে। তবে তাকে সেভাবে তখন আমল দেওয়া হয়নি।

ইতালি ও করোনা

ইতালি ও করোনা

ইতালির লম্বার্ডিতে সবচেয়ে বেশি হানা দিয়েছে করোনা। চিনের উহানের পরই এই ইওরোপীয় শহরের নাম উঠে আসে ,যেখানে করোনা মারণ আকার নিয়েছে। সেখানে গত নভেম্বর , ডিসেম্বরেও এই অদ্ভূত নিউমোনিয়া দেখা গিয়েছে। ঠিক এই নভেম্বর , ডিসেম্বর মাসেই চিনকে গ্রাস করতে শুরু করে করোনা আতঙ্ক।

 ডিসেম্বরে চিনে কোন লক্ষণ দেখা গিয়েছে?

ডিসেম্বরে চিনে কোন লক্ষণ দেখা গিয়েছে?

উল্লেখ্য, চিনের যে চিকিৎসকরা করোনা রোগীদের সেবা করছেন, তাঁদের বক্তব্য চিনেও এমন অদ্ধূত নিউমোনিয়ার প্রাদুর্ভাব ডিসেম্বরে দেখা গিয়েছিল। এরপরই করোনার শণাক্তকরণ হয়। তবে করোনা আগে ইতালি নাকি চিনকে গ্রাস করেছে , তা নিয়ে বিস্তর আলোচনা এখনও বাকি বলে মত বিজ্ঞানীদের।

 ইতালিতে করোনার হানা

ইতালিতে করোনার হানা

প্রায় এক লাখের কাছাকাছি ইতালির মানুষ করোনা হানায় আক্রান্ত। সেখানে ৯৭,৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এদিন এখনও পর্যন্ত কোনও নতুন খবর আসেনি ইতালি থেকে করোনা হানা সম্পর্কে। সেদেশে মৃতের সংখ্যা ১০,৭৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩,০৩০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+