করোনা প্রতিকারে ভারতের 'সাংস্কৃতিক' পথ অনুসরণ ইজরায়েলের! মোদীর 'বন্ধু' নেতানইয়াহু কোন উদ্যোগ নিলেন

ভারত সফরের সময়েই তিনি জানিয়েছিলেন যে মোদী তাঁর খুবই প্রিয় বন্ধু। আর সেই মোদীর দেশের সংস্কৃতিকেই এবার কাজে লাগিয়ে ইজারেয়েলের নেতা বেঞ্জামিন নেতানইয়াহু দাবি করেছেন, করোনা ঠেকাতে ভারতের অভিভাবদন জানানোর পদ্ধতিকেই মেনে চলতে হবে তাঁর দেশের বাসিন্দাদেরও।

হ্যান্ডশেক নয়...

হ্যান্ডশেক নয়...

একটি টুইটে ফের একবার তাঁর ভারত-অনুরাগের কথা প্রকাশ করে ইজরায়েলের নেতা বেঞ্জামিন নেতানইয়াহু জানান, ইজরায়েলিদেরও এবার ভারতীয় 'নমস্তে' (নমস্কার) করার পদ্ধতি জেনে নিতে হবে। কারণ করোনা ঠেকাতে হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক নয় বরং নিজের দুটি হাত জুড়ে নমস্কারই শ্রেষ্ঠ পন্থা।

ইজরায়েলও সন্ত্রস্ত

ইজরায়েলও সন্ত্রস্ত

উল্লেখ্য, ইজরায়েল প্রবলভাবে সন্ত্রস্ত করোনা ভাইরাস নিয়ে। যে ভাইরাসে ইরানে ইতিমধ্যেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। ইতালিতে ১০৭ জনের মৃত্যুর তথ্য এসেছে। এমন পরিস্থিতিতে চিন থেকে ক্রমাগত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করছে। আর তার জন্যই প্রতিকারের রাস্তা খুঁজছে বিভিন্ন দেশ। ইজরায়েল জানিয়েছে, এর প্রতিকারে বিমান বন্দর সহ একাধিক জায়গায় কড়া নিরাপত্তা গঠন করা হচ্ছে।

অপ্রীতিকর হলেও সেই ব্যবস্থা নেওয়া হবে

অপ্রীতিকর হলেও সেই ব্যবস্থা নেওয়া হবে

ইজরায়েলের রাষ্ট্রনেতার বক্তব্য, করোন নিয়ে 'অপ্রীতিকর হলেও কিছু ব্যবস্থা নিতে ইজরায়েল পিছপা হবে না'। ফলে করোনা রুখতে যে কোন পর্যায়ে যেতে পারে নেতাইয়াহু সরকার তা আবারও স্পষ্ট হয়েছে।

ইজরায়েলেও করোনা থাবা

ইজরায়েলেও করোনা থাবা

ইজরায়েলে ইতিমধ্যেই ১৫ জনের শরীরে পাওয়া গিয়েছে এই করোনা ভাইরাসের নমুনা। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যু সংবাদ আসেনি। সেদেশে ৭ হাজার জনকে ঘিরে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ইতিমধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+