আফ্রিকায় করোনার নতুন স্ট্রেন,বিমান চলাচল বন্ধ করল জার্মানি-ইতালি
আফ্রিকায় করোনার নতুন স্ট্রেন,বিমান চলাচল বন্ধ করল জার্মানি-ইতালি
গত বছর থেকে শুরু হওয়া মহামারী একেবারে শেষের পর্যায়ে এসে পৌঁছেছে বলেই মনে করতে শুরু করেছিলেন অনেক বিশেষজ্ঞরা। তবে এর মাঝেই ভয় ধরাচ্ছে আফ্রিকার দক্ষিণাংশে সংক্রমণ বৃদ্ধি৷ ব্রিটেন এর আগেই সমস্ত আফ্রিকাগামী বিমান চলাচল বন্ধ করেছিল। এবার তাতে যুক্ত হল জার্মানি এবং ইটালিও।

জানা গিয়েছে, আফ্রিকা মহাদেশের একাধিক দেশে করোনার নতুন স্ট্রেন দেখা দিয়েছে। বি.১.১.৫৩৯ স্ট্রেনের জন্যই সংক্রমণ বাড়ছে আফ্রিকার দক্ষিণ অংশে৷ ভাইরোলজিস্ট তুলিও দে অলিভেরার মতে, এই ভ্যারিয়েন্ট নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। তিনি দাবি করেন, এই ভ্যারিয়েন্টের প্রচুর মিউটেশন ঘটিয়ে স্পাইক প্রোটিনে ভয়ঙ্কর পরিবর্তন এনেছেন। ইউরোপিয়ান ইউনিয়নও এর ভয়ে ভীত। আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে যাতায়াতের উপর বিধিনিষেধ চাপিয়েছে তারা। শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইয়েন ট্যুইট করেন, 'আমরা সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠকে উপদেশ দেব যাতে দক্ষিণ আফ্রিকান দেশগুলিতে যাতায়াতে আপৎকালীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।'
জার্মানিতে শুক্রবার রাত থেকে শুরু হতে চলেছে এই যাত্রা সংক্রান্ত নিষেধাজ্ঞা৷ জার্মান স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জেনস স্পাহন বলেন, এর ফলে দক্ষিণ আফ্রিকা ও তার প্রতিবেশী দেশগামী বিমান চলাচল ব্যহত হবে৷ সেই দেশগুলি থেকে কোনও জার্মান নাগরিক দেশে ফিরতে চাইলে অবশ্যই টিকা নেওয়া থাকতে হবে। তারপরেও কেউ এলে, তাঁকে কাটাতে হবে ১৪ দিনের নিভৃতবাস।
এমনিতেই গোটা জার্মানি জুড়ে আছড়ে পড়েছে কোভিডের চতুর্থ ঢেউ। সে নিয়ে মাথায় হাত দেশের প্রশাসনের। এমতবস্থায় যাতে নতুন কোনও স্ট্রেনের ফলে সংক্রমণ আরও না বাড়ে, তার জন্যই আফ্রিকাগামী সমস্ত বিমানে নিষেধাজ্ঞা আরোপ করল জার্মানি। জার্মানির একই পথে হেঁটেছে ইটালিও। শুক্রবারই রোম দক্ষিণ আফ্রিকা, লেসোথো, বতসওয়ানা, জিম্বাবোয়ে, মোজাম্বিক, নামিবিয়ার সঙ্গে বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে করোনার প্রথম ওয়েভে মৃত্যুমিছিল দেখা দেশটি ।












Click it and Unblock the Notifications