করোনার সংক্রমণ বাড়ছে দেশে, তাও খোলা রয়েছে পাকিস্তানে মসজিদ

করোনার সংক্রমণ বাড়ছে দেশে, তাও খোলা রয়েছে পাকিস্তানে মসজিদ

‌করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। প্রত্যেক দেশের সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জমায়েত না করতে। সেখানে শুক্রবার পাকিস্তানের সব মসজিদ খোলা ছিল এবং শুক্রবারের নমাজের জন্য সেখানে অনেকেই জড়ো হয়েছিলেন। অথচ করোনা ভাইরাসের মহামারির কারণে দেশের অধিকাংশ জায়গা বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানে মসজিদ খোলা রয়েছে

পাকিস্তানে মসজিদ খোলা রয়েছে

করোনা ভাইরাস সংক্রমণের জন্য দেশের প্রধানমন্ত্রী ইমরান খান মসজিদে ধর্মীয় সমাবেশে যোগ দিতে বারণ করেছেন দেশবাসীকে এবং দেশের ইসলামিক মতাদর্শের কাউন্সিলদের মধ্য দিয়ে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে সরকার। যদিও বেশ কিছু প্রদেশে নিজস্ব লকডাউনের নিয়ম জারি করা হয়েছে যাতে শুক্রবারের নমাজে মুসলিমরা জমায়েত করতে না পারে।

বেশ কিছু প্রদেশে লকডাউন রয়েছে

বেশ কিছু প্রদেশে লকডাউন রয়েছে

দক্ষিণ সিন্ধু প্রদেশে দুপুর থেকে বিকেল ৩টে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হয়েছে, এই সময়ই বিশ্বস্ত প্রার্থনার জন্য সকলে জড়ো হয়। এক বিবৃতিতে স্থানীয় সরকারি মন্ত্রী জানিয়েছেন যে রাস্তায় কাউকে দেখা গেলেই গ্রেফতার করে নেওয়া হবে। পূর্ব পাঞ্জাব প্রদেশ, যেখানে পাকিস্তানের ২২০ মিলিয়ন লোকের ৬০% রয়েছে, সেখানে যাতে মানুষ কোনও ভাবে জমায়েত হতে না পারে তার জন্য চেকপয়েন্ট তৈরি করা হয়েছে। তাও কিছু কিছু জায়গায় মসজিদ খোলা রয়েছে, এমনকি মধ্য প্রাচ্যের বেশিরভাগ অংশে এবং দেশের অন্য সব জায়গাতেও বন্ধ হয়ে গিয়েছে।

করোনার সংক্রমণ বেশি মধ্যপ্রচ্যের দেশে

করোনার সংক্রমণ বেশি মধ্যপ্রচ্যের দেশে

মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ৮৫ হাজার নিশ্চিত করোনা কেস ধরা পড়েছে এবং ৩,৭০০ মৃত্যু, যার অধিকাংশই ইরানে। পাকিস্তানে ২,৪৫০ টি নিশ্চিত কেস এবং ৩৫ টি মৃত্যু। তাও টনক নড়েনি। মার্চ মাসে বেশ কয়েকটি ইসলামিক দেশ থেকে কয়েক হাজার মুসলমানের সমাগম হয় দিল্লির তাবলিঘি জামাত মিশনারিতে। এখান থেকেই নতুন করে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই জমায়েতের পর প্রথম করোনার কেস মেলে গাজাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+