এক সপ্তাহের মধ্যেই বিশ্বে ১১% বৃদ্ধি পেয়েছে করোনা! নতুন তথ্যে কপালে ভাঁজ 'হু'এর
এক সপ্তাহের মধ্যেই বিশ্বে ১১% বৃদ্ধি পেয়েছে করোনা! নতুন তথ্যে কপালে ভাঁজ 'হু'এর
ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই মাসের শেষ, মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশ্ব জুড়ে হু হু করে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সৌজন্য অবশ্যই ওমিক্রন। নভেম্বরের শেষের দিকে এই বি.১.১.৫২৯ কোভিড ভেরিয়েন্ট বা ওমিক্রনের খোঁজ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকায়। সংক্রমণ ছড়ানোর দিক থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও নাকি শক্তিশালী এই নতুন প্রজাতি, বিশেষজ্ঞদের এই আন্দাজকে সত্যি করেই বিশ্বের ৭৭ টিরও বেশি দেশে এই মুহূর্তে থাবা বিস্তার করেছে করোনার এই নয়া প্রজাতি। আর গত এক সপ্তাহে বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের হার সামনে আসার পরেই ঘুম উড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

'হু'এর নতুন তথ্য
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে যত পরিমান করোনা কেস রেকর্ড করা হয়েছে তাতে গত সপ্তাহের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণের হার। এর মধ্যে মার্কিন যুক্ত রাষ্ট্রে করোনা সংক্রমণ বৃদ্ধির হার সর্বাপেক্ষা বেশি। গত অক্টোবরের পর থেকেই ধীরে ধীরে সেদেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের হার। পিছিয়ে নেই ইউরোপও। জার্মানি, ফ্রান্স, এবং ইংল্যান্ডে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।

করোনার সাপ্তাহিক রিপোর্ট
মঙ্গলবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা করোনা সম্পর্কে যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করে তাতে বলা হয়েছে, ২০ থেকে ২৬ ডিসেম্বর মাত্র এই ছয় দিনেই বিশ্বজুড়ে প্রায় ৪.৯৯ মিলিয়ন নতুন করোনার রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। যা যথেষ্ট উদ্বেগজনক।

ইউরোপে করোনা সংক্রমণ
এদিকে ইউরোপে মোট ২.৮৪ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও এক্ষেত্রে খানিক স্বস্তি দিয়েছে এই মহাদেশ। কারণ গত সপ্তাহের তুলনায় ইউরোপে করোনা আক্রান্তের হার মাত্র ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাও চিন্তা বাড়াচ্ছে লন্ডনের করোনা গ্রাফ। তথ্য অনুযায়ী ইউরোপে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন গড়ে ৩০৪ জন।

চিন্তা বাড়ছে আমেরিকার
করোনা সংক্রমণে বরাবরই তালিকার শীর্ষে থেকেছে উত্তর আমেরিকা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। 'হু' এর প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন ভাবে ৩৯ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে আক্রান্তের পরিসংখ্যান পৌঁছেছে ১.৪৮ মিলিয়নে। এই অঞ্চলে প্রতি ১,০০,০০০ বাসিন্দাদের মধ্যে ১৪৪.৪ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
সর্বোপরি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে গোটা বিশ্বে যেভাবে উপরে উঠছে করোনা গ্রাফ তাতে রীতিমত আতঙ্কিত 'হু'।












Click it and Unblock the Notifications