করোনা গ্রাফ বৃদ্ধি নিয়ে কী সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে যখন বিশ্ব একটু শান্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল। সেই সময় সেই শান্তি যেন আবার কেড়ে নিচ্ছে করোনা। ক্রমশই দেশে কোভিড গ্রাফ নিম্নমুখী। সমস্ত দেশকেই করোনা নিয়ে সতর্ক করলেন বিশ্ব সংস্থার মহা পরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস। তার মতে, এটা হিমশৈলের চূড়া মাত্র। যদি এখনই উপযুক্ত ও সঠিক ব্যবস্থা না নেওয়া তাহলে আগামী দিনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। জনগনকে সতর্কবার্তা দিলেন তিনি।

মহাপরিচালক কী বলেন

মহাপরিচালক কী বলেন

টেড্রোস বলেন, এশিয়ার কিছু কিছু অংশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিটি দেশই কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি সকলকে দেশকে সতর্ক করে বলেন, করোনা শেষ হয়ে যায়নি। সবাইকে টিকার নেওয়ার জন্য বলেছি। করোনা রোগীদের যত্ন নিতে বলা হয়েছে। বাড়াতে বলা হয়েছে করোনা পরীক্ষা। তিনি আরও বলেন, বিশেষ করে এশিয়ার কিছু দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্য অনেক দেশই কিন্তু করোনা পরীক্ষা কমিয়ে দিয়েছে।

বেড়েছে কোভিড গ্রাফ

বেড়েছে কোভিড গ্রাফ

গত সপ্তাহের তুলনায় এখন বিশ্বজুড়ে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। ২০২২ সালের জানুয়ারির শেষ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছিল। এতটাও বাড়বাড়ন্ত দেখা যায়নি করোনার। ৭ থেকে ১৩ মার্চ সপ্তাহের মধ্যে, সংখ্যাটি নতুন সাপ্তাহিক কেসের আগের সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে।

বিশ্বজুড়ে হাজার কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। হুর প্রধান জানান, কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মৃত্যুও। আবার অনেক দেশে টিকা দেওয়ার সংখ্যা অনেক কম। সেই সব জায়গায় কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। যারা এখনও ভ্যাকসিন পাননি বা নেয়নি তাঁদের টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন।

কোন কোন জায়গায় কত শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা

কোন কোন জায়গায় কত শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা

গত সপ্তাহের তুলনায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকান অঞ্চল ও ইউরোপীয় অঞ্চলে ২৯ শতাংশ, ১২ শতাংশ ও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ২৪ শতাংশ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২১ শতাংশ ও আমেরিকায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

 বাড়ছে মৃতের সংখ্যা

বাড়ছে মৃতের সংখ্যা

৩৮ শতাংশ পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, ২৭ শতাংশ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ১৪ শতাংশ আফ্রিকান অঞ্চল, ৫ শতাংশ আমেরিকায় করোনা মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত সপ্তাহে ইউরোপীয় অঞ্চলে গত সপ্তাহের মতই ছিল। ৯ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অনেকটাই করোনা গ্রাফ কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+