সংবাদ প্রকাশে লঙ্ঘিত হচ্ছে কপিরাইট, ৪ হাজার কোটির বিশালাকার জরিমানার মুখে Google
সংবাদ প্রকাশে লঙ্ঘিত হচ্ছে কপিরাইট, ৪ হাজার কোটির বিশালাকার জরিমানার মুখে Google
গুগল এবং ফ্রান্সের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই ফ্রান্সে ৫০০ মিলিয়ন ইউরো বা ৪ হাজার ৪০০ কোটি টাকার জরিমানার মুখে পড়েছে গুগুল। প্রকাশক তথা মিডিয়া সংস্থাগুলির সাথে বিরোধের জেরে গুগলের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে ফ্রান্স সরকার। আর সেই কারণেই এই বিশালাকার জরিমানা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা বা কম্পিটিশন রেগুলেটরি বডিই গুগলকে ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। যদিও এই বিষয়ে আগেও গুগুলকে একাধিকবার সতর্ক করা হলে তারা বিশেষ পদক্ষেপ করেনি বলে খবর। অবশেষে কড়া ব্যবস্থা নিতেই এই মার্কিন টেক জায়ান্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটে ফ্রান্স সরকার।
এদিকে ওয়াকিবহাল মহলের ধারণা, বিশ্বের যে কোনও দেশে অভ্যন্তরীণ ও আইনি সমস্যার জনয গুগুল এখনও পর্যন্ত যে পরিমাণ জরিমানার মুখে পড়েছে তা ফ্রান্সের এই জরিমানার অঙ্কের ধারেকাছেও নেই। সহজ কথায় যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে জরিমানা দেওয়ার ক্ষেত্রে গুগগুলের জন্য দু-মাসের সময় বেঁধে দিয়েছে ফ্রান্স সরকার। এমনকী এই দুমাসের মধ্যেই ফরাসি সংবাদ সংস্থা এবং প্রকাশকদের তাদের সামগ্রীর জন্য ক্ষতিপূরণ দেবে তা ব্যাখ্যা করতে হবে গুগলকে।
গুগল যদি দুই মাসের মধ্যে প্রস্তাব সহ জরিমানা দিতে ব্যর্থ হয় তবে তাকে প্রতিদিন ৯ লক্ষ ইউরোর হিসাবে অতিরিক্ত জরিমানা দিতে হবে। যদিও ফ্রান্স সরকারের এই পদক্ষেপে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছে গুগুল। এমনকী একটি বিবৃতি দিয়ে গুগগুলের তরফে জানানো হয়েছে, “এই বিষয়ে সামগ্রিক আলোচনার সময়কালে সর্বদাই আমরা ফ্রান্স সরকারের উপর বিশ্বাস রেখেছি। তবে এই জরিমানা তাদের সমস্যা মেটানোর সদিচ্ছাকে প্রকাশ করে না। এটা একতরফা সিদ্ধান্ত।”












Click it and Unblock the Notifications