শোধরাবে না পাকিস্তান! ইসলামাবাদের কৃষ্ণমন্দির নির্মাণ কাজে বাধা হয়ে দাঁড়াল ইমরানের সরকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হিন্দুদের উপাসনার জন্য মন্দির তৈরির ঘোষণা করা হয়েছিল গত মাসেই। ইসলামাবাদের এইচ-৯ সেক্টরে সেই মন্দিরের জন্য বরাদ্দ এলাকায় একটি অনুষ্ঠান করে কাজও শুরু হয়ে যায়। তবে সেই মন্দির তৈরি করার পথে এবার বাধা হয়ে দাঁড়াল ইমরান খানের সরকার।

ইমরানের অনুমতিতেই শুরু হয়েছিল নির্মাণ

ইমরানের অনুমতিতেই শুরু হয়েছিল নির্মাণ

এই মন্দিরটির নামকরণ করা হয়েছে, 'ইসলামাবাদ শ্রীকৃষ্ণ মন্দির'। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ অনুযায়ী ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির তরফে ২০১৭ সালে মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছিল। অন্য সরকারি কাজকর্মের জন্য মন্দির তৈরির কাজ কিছুটা পিছিয়েছে। অবশেষে মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে আশার আলো দেখতে পেয়েছিল সেখানকার সংখ্যালঘুরা। পরিকল্পনা অনুযায়ী, মন্দির চত্বরে মৃতদেহ দাহ করার একটি পৃথক স্থান থাকার কথা।

মন্দির নির্মাণ শুরু হতেই সেখানে ভাঙচুর হয়

মন্দির নির্মাণ শুরু হতেই সেখানে ভাঙচুর হয়

তবে মন্দির নির্মাণ শুরু হতেই সেখানে ভাঙচুর চালায় সেখানকার স্থানীয় ধর্মীয় নেতারা। তাদের মতে, এটা তাদের দায়িত্ব। এদিকে ইমরান খান এই মন্দিরের জন্য ১.৩ মিলিয়ন ডলার বরাদ্দের কথা বলেও পিছিয়ে এসেছেন। সেদেশে এই মন্দির নির্মাণ নিয়ে ক্রমেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

ইমরানের উপর রাজনৈতিক চাপ

ইমরানের উপর রাজনৈতিক চাপ

প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের জোটসঙ্গী পাকিস্তান মুসলিম লিগ কায়েদ দাবি তুলেছে মন্দির নির্মাণ ইসলামি আদর্শের পরিপন্থী। এর ফলে পাকিস্তানের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি প্রস্তাবিত মন্দিরের নির্মাণ বন্ধ হয়ে গেছে বলে খবর।

ইসলামের আদর্শের পরিপন্থী

ইসলামের আদর্শের পরিপন্থী

এদিকে নির্মাণ কাজ শুরু হতে না হতেই বাগড়া দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাসেম্বলির স্পিকার চৌধুরি পারভেজ ইলাহি। তাঁর দাবি, পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছিল ইসলামের নামেই। তাই সেই রাষ্ট্রের রাজধানীতে একটি নতুন মন্দির নির্মাণ ইসলামের আদর্শের পরিপন্থী। একই সঙ্গে তা রিয়াসত-ই-মদিনারও অপমান বলে দাবি করেছেন চৌধুরি পারভেজ ইলাহি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+