চক্রান্ত চলছেই, আঘাত নামতে পারে হাসিনার ওপর, হুঁশিয়ারি মন্ত্রীর

তিনি বলেছেন, "শেখ হাসিনাকে নিয়ে এখন নানা অপশক্তি চক্রান্ত করছে। তাঁর ওপর আবার আঘাত নেমে আসতে পারে। তাই দলের নেতা-কর্মীদের উচিত, সর্বক্ষণ পাশে থেকে তাঁর হাত শক্ত করা। মনে রাখতে হবে, আমরা নিজেদের ক্ষতি না করলে পৃথিবীর এমন কোনও শক্তি নেই, যারা আমাদের ক্ষতি করতে পারে।" ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে আনেন মহম্মদ নাসিম। বলেন, "আজকাল অনেকেই জাতির পিতা বঙ্গবন্ধুকে ছোটো করতে চেষ্টা করছে। কিন্তু তিনি বাঙালির অন্তরে রয়েছেন। যারা বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার করছে, তারা নিজেদের হেয় প্রতিপন্ন করছে। নতুন প্রজন্মকে এর থেকে সতর্ক থাকতে হবে।"
বিএনপি-র উদ্দেশ্যেও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, "খালেদা জিয়া বলেছেন, ২০১৯ সালের আগে দেশে কোনও নির্বাচন সম্ভব হবে না। ক্ষমতায় নেই বলে অধৈর্য হয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন। আপনি, আপনার নেতা-কর্মীরা ভীরু ও কাপুরুষ। আন্দোলনের সময় আপনার পাশে কেউ ছিল না। ছিল শুধু আপনার একমাত্র কাজের বুয়া। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও করে বিএনপি নেত্রী খালেদা জিয়া গত নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ ঢেলে ভোট দিয়েছে আওয়ামী লীগকে। তাতেই ওঁর এত রাগ।"
এদিকে, শুক্রবার দুপুরে একটি আলোচনাসভায় গণ ফোরাম সভাপতি কামাল হোসেন আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন। বলেছেন, "বাংলাদেশে এখন অসুস্থ রাজনীতি চলছে। এর থেকে মুক্তি পেতে জনসাধারণের ঐক্যের কোনও বিকল্প নেই। স্বাধীনতার জন্য আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম, আমাদের মুক্তির জন্য আমাদের আবার সেইভাবে জোটবদ্ধ হওয়া প্রয়োজন। বাঙালি সাহসী জাতি। আমরা সব সময় সাহসের পরিচয় দিয়ে এসেছি। আমরা কখনও মাথা নত করিনি, করবও না।"












Click it and Unblock the Notifications