ব্রিটিশ সরকারের মতামত নয়, মোদীর ডকুমেন্ট্রি নিয়ে বিবিসিকে তোপ ব্রিটিশ সাংসদের
ব্রিটিশ সরকার একেবারেই যে বিবিসির পাশে নেই মোদীর ডকুমেন্ট্রি নিয়ে তা স্পষ্ট করে দিলেন ব্রিটিশ সাংসদ
বিবিসির মোদীর ডকুমেন্ট্রির দায় নিল না ব্রিটিশ সরকার। মোদীর ডকুমেন্ট্রি যে বিবিসি তৈরি করেছে তাতে ব্রিটিশ সরকারের ভাবনাচিন্তা নেই। সাফ জানয়ে দিয়েছেন ব্রিটেনের সাংসদ বব ব্ল্যাকম্যান। বিবিসিকে সমর্থন তো দূরের কথা তাদের সমালোচনা করেছেন তিনি। বব ব্ল্যাকম্যান পাল্টা অভিযোগ করেছেন, তেমন কোনও রিসার্চ না করেই এটা তৈরি করা হয়েছে।

ব্রিটিশ সরকারের মতামত নয়
বিবিসির তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি ডকুমেন্ট্রি নিয়ে তোলপাড় চলছে। ব্রিটিশ সংবাদ সংস্থা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি এই ডকুমেন্ট্রি ব্রিটিশ সরকারের মতামত নয় বলেই দাবি করলেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান। তিনি বলেছেন, যেভাবে এই ডকুমেন্ট্রিটা তৈরি করা হয়েছে সেটা একেবারেই ঠিক মত রিসার্চ না করে। এবং একে ভীষণ খারাপ সাংবাদিকতা বলে আক্রমণ শানিয়েছেন বব ব্ল্যাকম্যান।

ভারতকে ছোট করতে চাইছে চিন
ব্রিটিশ সাংসদ দাবি করেছেন ভারত এগিয়ে চলেছে দ্রুত গতিতে। সেকারণে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করছে চিন। নানা ভাবে ভারতকে ছোট করার এবং ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বিবিসির এই ডুমেন্ট্রির মধ্যে চিনের ইন্ধন থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ সাংসদ। তবে এতে যে ব্রিটিশ সরকারে কোনও রকম মতামত নেই। বা ব্রিটিশ সরকারের চিন্তাভাবনাকে প্রকাশ করে না সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

বিবিসির দফতরে আয়কর হানা
এদিকে ব্রিটিশ সাংসদের এই মন্তব্যের পরেই ভারতে বিবিসির একাধিক দফতরে আয়কর তল্লাশি শুরু হয়েছে। মুম্বই এবং দিল্লিতে একাধিক দফতরে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। কর্মীদের মোবাইল ফোন জমা নেওয়া হয়েছে। কর্মীদের কাউকে অফিসের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে কাউকে ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা অফিস ঘিরে রেখেছে পুলিশ। এই নিয়ে তুমুল চাপানউতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

মোদীকে নিয়ে বিতর্কিত ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে। তাতে গোধরা কাণ্ড নিয়ে একাদিক বিতর্কিত প্রশ্ন করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। তারপরেই সেই তথ্যচিত্র দেখা নিয়ে তুমুল তোলপাড় চলছে গোটা দেশে। কেন্দ্র নাকি একাধিক ইউটিউব এবং টুইটারের ওয়েবসাইট ব্লক করে দিয়েছিল এই তথ্যচিত্র নিয়ে। একাধিক বিশ্ববিদ্যালয়ে এই তথ্য চিত্র দেখানো নিয়ে তুমুল অশান্তি ছড়িয়েছে। সুপ্রিম কোর্টে মোদীর তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা পর্যন্ত করেছে হিন্দু সেনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications