পুরনো হটস্পট শহরগুলিতে ফের বাড়ছে আশঙ্কা, নতুন করে করোনা সংক্রমণের ভয়ে ত্রস্ত গোটা বিশ্ব

পুরনো হটস্পট শহরগুলিতে ফের বাড়ছে আশঙ্কা, নতুন করে করোনা সংক্রমণের ভয়ে ত্রস্ত গোটা বিশ্ব

বর্তমানে করোনার দাপটে আক্রান্ত বিশ্বের প্রায় ৫.৩ কোটি মানুষ, মারা গেছেন ১২.৯৯ লক্ষ। মাঝে সংক্রমণ কিছুটা কমে এলেও পুনরায় কোভিডের দ্বিতীয় ও তৃতীয় স্রোতের জেরে ত্রস্ত গবেষকরা। ইতিমধ্যেই নিউইয়র্ক, তুরিন ও লন্ডনে করোনার দ্বিতীয় স্রোতের আশঙ্কায় ফের লকডাউন বলবৎ হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রথমবারের মতোই পুরনো করোনা হটস্পষ্ট শহর গুলিতেই ফের ভয়াবহ আকার ধারণ করতে চলেছে করোনার প্রাদুর্ভাব।

দিল্লিতে পুনরায় সংক্রমণের ছায়া

দিল্লিতে পুনরায় সংক্রমণের ছায়া

নিউদিল্লীতে সর্বাধিক মৃত্যুর নজির দেখা গেল গত বৃহস্পতিবার। মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে গত সপ্তাহেই প্রত্যহ আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮,৫০০। পাশাপাশি গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৭,০০০ জন করে। গবেষকরা বলছেন, করোনার তৃতীয় স্রোতের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দিল্লিতে অনুঘটকের কাজ করতে পারে দীপাবলির দূষণ!

নিউইয়র্কে নতুন করে করোনার থাবা

নিউইয়র্কে নতুন করে করোনার থাবা

কোভিডের প্রথম আক্রমণে নিউইয়র্কে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৮,০০০ মানুষ। অন্যদিকে এই নিউইয়র্কেই গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৮২১ জন। মেয়র বিল দে ব্লাসিও সকল বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন এবং রেস্তোরাঁ-ক্যাফেগুলি রাত ১০টার বেশি খোলা রাখা যাবে না। স্বভাবতই পুনরায় করোনা আক্রমণের ভয়ে কাঁটা হয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

করোনার পুনরাগমনে কাঁপছে তুরিন

করোনার পুনরাগমনে কাঁপছে তুরিন

এর আগেই ইতালিতে অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়েছে করোনা। সেই কোভিডের দ্বিতীয় স্রোতের সম্ভাবনা দেখা দেওয়ায় আংশিক লকডাউনের নির্দেশ বলবৎ হয়েছে ইতালির তুরিন শহরে। শহরের সব পানশালা ও রেস্তোরাঁগুলি সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তাল হয়েছে তুরিন, প্রতিবাদে পথে নেমেছে কর্মচারীরা।

লকডাউনেও লাভ হচ্ছে না লন্ডনে

লকডাউনেও লাভ হচ্ছে না লন্ডনে

করোনা ঝড়ে ব্রিটেনের অন্যতম ক্ষতিগ্রস্ত শহর হিসেবে নাম উঠে আসে লন্ডনের। গত ২৪ ঘন্টায় লন্ডনে নতুন করে সংক্রমণের কোলে ঢলে পড়েছেন ৩,৫৫৪ জন। প্রায় একমাস যাবৎ লকডাউন চলছে ব্রিটেনে, তবুও সংক্রমণে ভাটা দেখা যাচ্ছে না। ইউরোপে করোনার জেরে সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রিটেনেই, এখনও পর্যন্ত ৫০,০০০-এর বেশি মানুষ মারা গেছেন এই শহরে।

ব্রাজিলের সাও পাওলোতে ঘনাচ্ছে কোভিড ছায়া

ব্রাজিলের সাও পাওলোতে ঘনাচ্ছে কোভিড ছায়া

বিশ্বে অন্যতম অধিক ঘনবসতিপূর্ণ শহর ব্রাজিলের সাও পাওলো। মে মাস থেকে সেখানে লকডাউন থাকলেও এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১১.১ লক্ষ, মারা গেছেন ৩৯,৩১১ জন। আক্রান্তের নিরিখে বিশ্বে তৃতীয় ব্রাজিল, সেখানেই করোনার পুনরাগমনে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ব্রাজিলবাসীর উপর।

করোনার জেরে সিঁদুরে মেঘ দেখছে রাশিয়া

করোনার জেরে সিঁদুরে মেঘ দেখছে রাশিয়া

সারা বিশ্বেই যেখানে করোনার আক্রমণ কমবেশি কমের দিকেই, সেখানে রাশিয়ায় এখনও প্রত্যহ গড়ে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২০ হাজারের গণ্ডি। যদিও কোভিডের প্রথম ঢেউ রাশিয়ায় শেষ হয় ১১ই মে নাগাদ, তারপর থেকে কিছুদিন সংক্রমণে ভাটা চোখে পড়ে। বিশ্বে আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় মারা গেছেন ৭,৩৬১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+