ঢাকায় মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার শান্তিনগর এলাকায়। জামান হায়দার নামে মুক্তিযোদ্ধার বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার শান্তিনগর এলাকায়। জামান হায়দার নামে মুক্তিযোদ্ধার বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা মুক্তিযোদ্ধার ভাই পল্টন থানা আওয়ামি লিগের সভাপতি এনামুল হককে খুঁজছিল বলে জানা গিয়েছে।

পল্টন থানার পুলিশ বলেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে একদল যুবক শান্তিনগরের নির্মাণাধীন বাড়িতে ঢোকে। এর পাশেই পল্টন থানা আওয়ামি লিগের সভাপতি এনামুল হকের বাড়ি। ওই যুবকেরা নির্মাণাধীন ভবনের কিছু টাইলস ভাঙচুর করে।
আওয়ামি লিগ নেতা এনামুল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, ঘটনার সময় তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে ছিলেন। অস্ত্রধারী দুষ্কৃতীরা কয়েকটি মোটরসাইকেলে তার বাড়ির সামনে আসে। ওই সময় দুর্বৃত্তরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তার বড় ভাইকে অস্ত্র ঠেকিয়ে নির্মাণাধীন বাড়িতে নিয়ে তার অবস্থান জানতে চায়। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের ভিডিও পাওয়া গেছে। তা পুলিশকে দেওয়া হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘটনার পর পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতেও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications